সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

অন্যান্য
১০:৫০ পূর্বাহ্ন, ৭ সেপ্টেম্বর ২০২৫

‘নির্বাচনে জনগণ যেন সহিংসতার শিকার না হয়, ব্যবস্থা নেবে সরকার’

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণ যেন সহিংসতার শিকার না হয়- তা নিশ্চিত করতে সরকার সব ব্যবস্থা নেবে। রোববার (৭ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর তথ্য ভবনে ‘নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, যদি কোনো সহিংসতা ঘটে- গণমাধ্যমের দায়িত্ব থাকবে তার মূল কারণ ও দায়দায়িত্ব খুঁজে […]

‘নির্বাচনে জনগণ যেন সহিংসতার শিকার না হয়, ব্যবস্থা নেবে সরকার’
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণ যেন সহিংসতার শিকার না হয়- তা নিশ্চিত করতে সরকার সব ব্যবস্থা নেবে।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর তথ্য ভবনে ‘নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যদি কোনো সহিংসতা ঘটে- গণমাধ্যমের দায়িত্ব থাকবে তার মূল কারণ ও দায়দায়িত্ব খুঁজে বের করে জনগণকে জানানো।

নির্বাচন পরবর্তী সহিংসতা এড়াতে মিডিয়াকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলেও জানান মাহফুজ আলম। সভায় বক্তারা নির্বাচনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, সাংবাদিক সমাজ নিজ অধিকার আদায়ে সোচ্চার থাকলে কোনো সরকারই তাদের পেশার ওপর হস্তক্ষেপ করতে পারবে না। সাংবাদিকতা হবে জনবান্ধব। মন্ত্রণালয় কোনো গোষ্ঠী নয়, রাষ্ট্রের স্বার্থকে গুরুত্বে দেবে।

এ সময় উপদেষ্টা বলেন, গণমাধ্যমের লোগো নকল করে সামাজিক মাধ্যমে যে পেজগুলো চলছে- তা মূলত সমাজে আস্থার সংকটের প্রতিফলন। গত ১৫ বছরে গণমাধ্যম আস্থা হারিয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন গণমাধ্যম নীতিমালা করার ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে কোনো আলোচনা করেনি। বর্তমানে যে মব ভায়োলেন্স চলমান তার সঙ্গে মিডিয়ারও সম্পর্ক আছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ