সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৯:৪২ পূর্বাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৫

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে চিঠিতে যা লিখলেন ড. ইউনূস

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বৃহস্পতিবার পাকিস্তানের ইসলামাবাদে পিএম হাউসে সাক্ষাৎ করে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের একটি চিঠি পাকিস্তানের প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রীকে লেখা এই পত্রে প্রধান উপদেষ্টা পাকিস্তানে নজিরবিহীন বন্যায় সেদেশের সরকার ও জনগণের প্রতি গভীর সহমর্মিতা ও আন্তরিক […]

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে চিঠিতে যা লিখলেন ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বৃহস্পতিবার পাকিস্তানের ইসলামাবাদে পিএম হাউসে সাক্ষাৎ করে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের একটি চিঠি পাকিস্তানের প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে লেখা এই পত্রে প্রধান উপদেষ্টা পাকিস্তানে নজিরবিহীন বন্যায় সেদেশের সরকার ও জনগণের প্রতি গভীর সহমর্মিতা ও আন্তরিক দুঃখপ্রকাশ করেছেন এবং এই ভয়াবহ দুর্যোগে নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এই পত্রে প্রফেসর মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণ পাকিস্তানের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে রয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার সুদক্ষ নেতৃত্বে পাকিস্তানের জনগণ তাদের অসাধারণ ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে এ চ্যালেঞ্জ অতিক্রম করবে। প্রয়োজনে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে বাংলাদেশ সর্বাত্মক সহযোগিতা ও সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ধর্ম উপদেষ্টা ও প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং সখ্যতার বন্ধনে আবদ্ধ। এ সম্পর্ক আগামী দিনগুলোতে আরও জোরদার হবে।

নিউইয়র্ক ও কায়রোতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের কথা উল্লেখ করে তার দূরদর্শী নেতৃত্ব এবং দারিদ্র্য দূরীকরণে অবদানের প্রশংসা করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ