সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

অন্যান্য
২:৪৭ পূর্বাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৫

আজকের স্বর্ণের দাম: ৩০ সেপ্টেম্বর ২০২৫

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৪১৫ টাকা বাড়ানো হয়েছে। এতে এক ভরি সোনার দাম ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকে নতুন দাম […]

আজকের স্বর্ণের দাম: ৩০ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৪১৫ টাকা বাড়ানো হয়েছে। এতে এক ভরি সোনার দাম ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোমবার (২৯ সেপ্টেম্বর) বাজুস স্ট্যান্ডিংকমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশের বাজারে মঙ্গলবার থেকে ভালো মানের এক ভরি, অর্থাৎ ২২ ক্যারেটের হলমার্ক করা সোনা কিনতে খরচ করতে হবে ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ১ লাখ ৮৬ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৫৯ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৩২ হাজার ৭২৫ টাকায় বিক্রি হবে।

সোমবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকা, ২১ ক্যারেট সোনা ১ লাখ ৮৪ হাজার ১৯৮ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৫৭ হাজার ৮৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৩১ হাজার ৪৫ টাকায় বিক্রি হয়েছে।

সে হিসাবে আজ থেকে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ৪১৫ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ২৯৮ টাকা এবং ১৮ ক্যারেটে ১ হাজার ৯৭১ টাকা দাম বাড়বে। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ১ হাজার ৬৮০ টাকা বাড়বে।

দুর্গাপূজা উপলক্ষে আজ (৩০ সেপ্টেম্বর) দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ