সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:৪৭ পূর্বাহ্ন, ৭ ডিসেম্বর ২০২৫

ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে

ইন্দোনেশিয়ার সরকারি তথ্য অনুযায়ী, আচেহসহ সুমাত্রার তিনটি প্রদেশে ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা শনিবার পর্যন্ত বেড়ে ৯১৬-তে দাঁড়িয়েছে। এখনো ২৭৪ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি। প্রাকৃতিক এই দুর্যোগের প্রভাব পড়েছে প্রতিবেশী দেশগুলিতেও থাইল্যান্ড ও মালয়েশিয়ায় প্রায় ২০০ মানুষের মৃত্যু হয়েছে। রয়টার্সের খবরে বলা হয়, সুমাত্রার উত্তর-পূর্বাঞ্চলের আচেহ তামিয়াং এলাকায় বন্যা থেকে […]

ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইন্দোনেশিয়ার সরকারি তথ্য অনুযায়ী, আচেহসহ সুমাত্রার তিনটি প্রদেশে ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা শনিবার পর্যন্ত বেড়ে ৯১৬-তে দাঁড়িয়েছে। এখনো ২৭৪ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি।

প্রাকৃতিক এই দুর্যোগের প্রভাব পড়েছে প্রতিবেশী দেশগুলিতেও থাইল্যান্ড ও মালয়েশিয়ায় প্রায় ২০০ মানুষের মৃত্যু হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়, সুমাত্রার উত্তর-পূর্বাঞ্চলের আচেহ তামিয়াং এলাকায় বন্যা থেকে বেঁচে যাওয়া মানুষজন নানান কষ্ট সহ্য করে প্রায় এক ঘণ্টা হাঁটিয়ে ত্রাণকেন্দ্রে পৌঁছান।

এক ইসলামিক বোর্ডিং স্কুলের ১৪ বছর বয়সী শিক্ষার্থী ডিমাস ফিরমানসিয়াহ জানান, আচেহ তামিয়াংয়ের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের স্কুলের শিক্ষার্থীরা এক সপ্তাহ ধরে ভেতরেই আটকে আছেন, পানীয় জলের অভাবে বন্যার পানি ফুটিয়ে পান করতে হচ্ছে।

তিনি আরও বলেন, তারা প্রায় সাত দিন ধরে একই অবস্থায় রয়েছেন এবং দ্রুত সহায়তা পৌঁছানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এদিকে সুমাত্রার বিভিন্ন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা কেন্দ্রীয় সরকারকে জরুরি অবস্থা ঘোষণার আহ্বান জানাচ্ছেন, যাতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অতিরিক্ত সহায়তা পাওয়া যায়।

সপ্তাহের শুরুতে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো জানিয়েছিলেন, পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে এবং উদ্ধার কাজ জোরদার করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ