সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৪:৩১ অপরাহ্ন, ৩১ মার্চ ২০২৬

ইরান যুদ্ধ থামাতে চীন-পাকিস্তানের ৫ দফা প্রস্তাব, যুক্তরাষ্ট্র কী বলছে ?

ইরানে চলমান যুদ্ধ বন্ধে পাঁচ দফার একটি যৌথ প্রস্তাব দিয়েছে চীন ও পাকিস্তান। যুদ্ধ দ্রুত বন্ধ করা এবং যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে শান্তি আলোচনা শুরুর আহ্বান জানানো হয়েছে এই পরিকল্পনায়। মঙ্গলবার (৩১ মার্চ) বেইজিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৈঠক করে এই প্রস্তাব উত্থাপন করেন। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে প্রস্তাবগুলোর বিস্তারিত তুলে ধরা […]

ইরান যুদ্ধ থামাতে চীন-পাকিস্তানের ৫ দফা প্রস্তাব, যুক্তরাষ্ট্র কী বলছে ?

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইরানে চলমান যুদ্ধ বন্ধে পাঁচ দফার একটি যৌথ প্রস্তাব দিয়েছে চীন ও পাকিস্তান। যুদ্ধ দ্রুত বন্ধ করা এবং যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে শান্তি আলোচনা শুরুর আহ্বান জানানো হয়েছে এই পরিকল্পনায়।

মঙ্গলবার (৩১ মার্চ) বেইজিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৈঠক করে এই প্রস্তাব উত্থাপন করেন। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে প্রস্তাবগুলোর বিস্তারিত তুলে ধরা হয়।

প্রস্তাবের প্রথম দফায় অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সব পক্ষকে উত্তেজনা না বাড়ানোর এবং যুদ্ধাহত মানুষের জন্য মানবিক সহায়তা পৌঁছাতে দেওয়ার কথা বলা হয়েছে।

দ্বিতীয় দফায় দ্রুত শান্তি আলোচনা শুরু করার ওপর জোর দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, চলমান সংঘাত সমাধানের একমাত্র কার্যকর পথ হলো সংলাপ ও কূটনীতি।

তৃতীয় দফায় বেসামরিক নাগরিক ও অ-সামরিক স্থাপনায় হামলা বন্ধের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা এবং বিদ্যুৎকেন্দ্র, পানি শোধনাগার, জ্বালানি স্থাপনা ও পারমাণবিক কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা বন্ধ রাখতে বলা হয়েছে।

চতুর্থ দফায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা এবং নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

পঞ্চম দফায় জাতিসংঘ সনদের আলোকে একটি বিস্তৃত শান্তি কাঠামো গড়ে তোলা এবং বহুপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান জানানো হয়েছে।

এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এ প্রস্তাব নিয়ে জানতে চাওয়া হলে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি। শুধু বলেছেন, যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।

তবে বিষয়টি সম্পর্কে অবগত এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, চীন ও পাকিস্তানের এই উদ্যোগের প্রতি হোয়াইট হাউসের আপত্তি নেই। এতে বোঝা যাচ্ছে, কূটনৈতিক সমাধানের পথে এগোতে আন্তর্জাতিকভাবে এক ধরনের সমর্থন তৈরি হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ