মধ্যপ্রাচ্যের সংঘাতের অবসান ঘটাতে ইরানের জন্য আলোচনার দরজা খোলা রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ। তিনি বলেছেন, ইরান চাইলে আবারও আলোচনায় ফিরতে পারে। রোববার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আয়োজিত ‘আল-মনিটর লাইভ’ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। ইরানের সঙ্গে চলমান সংঘাতে সময় ওয়াশিংটনের পক্ষে যাচ্ছে কি না—এমন প্রশ্নের […]
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের সংঘাতের অবসান ঘটাতে ইরানের জন্য আলোচনার দরজা খোলা রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ। তিনি বলেছেন, ইরান চাইলে আবারও আলোচনায় ফিরতে পারে।
রোববার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আয়োজিত ‘আল-মনিটর লাইভ’ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
ইরানের সঙ্গে চলমান সংঘাতে সময় ওয়াশিংটনের পক্ষে যাচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে ওয়াল্টজ বলেন, তিনি তা-ই মনে করেন।
২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরানের সঙ্গে সংঘাতের প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ইরান চাইলে শান্তিপূর্ণ ও কূটনৈতিক উপায়ে আবার আলোচনায় ফিরতে পারে।
তবে তেহরান নতুন করে আলোচনায় বসার শর্ত হিসেবে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ক্ষতিপূরণ দাবি করেছে—এমন প্রতিবেদনকে তিনি কাল্পনিক বলে উড়িয়ে দেন।
ওয়াল্টজ বলেন, ১৯৭৯ সালের পর ইরানের শাসকগোষ্ঠী বর্তমানে সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে এবং তাদের অবস্থান আরও দুর্বল হচ্ছে।
দেশটির অর্থনৈতিক চাপ ও মুদ্রার দরপতনের বিষয় উল্লেখ করে তিনি বলেন, ইরানের জন্য শান্তিপূর্ণ ও কূটনৈতিকভাবে আলোচনায় ফিরে আসাই প্রত্যাশিত।
সূত্র: আনাদোলু