ইরানের বর্তমান সরকারব্যবস্থা উৎখাত ও পরাজিত করাকে লক্ষ্য হিসেবে নিয়ে ইসরায়েলের সব নিরাপত্তা ও সরকারি সংস্থা কাজ করছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার (৩ সেপ্টেম্বর) ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ২৪ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। নেতানিয়াহু বলেন, তার সরাসরি নির্দেশনায় ইসরায়েলের নিরাপত্তা ও সরকারি প্রতিষ্ঠানগুলো ইরানের বর্তমান শাসনব্যবস্থাকে উৎখাত এবং পরাস্ত […]
ছবি: সংগৃহীত
ইরানের বর্তমান সরকারব্যবস্থা উৎখাত ও পরাজিত করাকে লক্ষ্য হিসেবে নিয়ে ইসরায়েলের সব নিরাপত্তা ও সরকারি সংস্থা কাজ করছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বুধবার (৩ সেপ্টেম্বর) ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ২৪ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
নেতানিয়াহু বলেন, তার সরাসরি নির্দেশনায় ইসরায়েলের নিরাপত্তা ও সরকারি প্রতিষ্ঠানগুলো ইরানের বর্তমান শাসনব্যবস্থাকে উৎখাত এবং পরাস্ত করার উদ্দেশ্যে কাজ চালিয়ে যাচ্ছে।
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সামরিক সংঘাতের মধ্যেই নেতানিয়াহুর এই বক্তব্য সামনে এলো। তার মন্তব্যে ইরানের বর্তমান সরকারকে লক্ষ্য করে ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক অবস্থানের বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।
এদিকে একই দিনে গাজা উপত্যকায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের সঙ্গে দেখা করেন নেতানিয়াহু। সেখানে তিনি চলমান সামরিক অভিযানের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
নেতানিয়াহুর দাবি, বর্তমানে অবরুদ্ধ গাজা উপত্যকার ৬০ শতাংশেরও বেশি এলাকা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই