সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৪:৩৭ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৬

ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় সম্মেলন কক্ষ থেকে বাংলাদেশের ওয়াকআউট

আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত ‘কনফারেন্স অন ইন্টারেকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়া’ (সিকা)-এর সপ্তম শীর্ষ সম্মেলনে ইসরাইলের প্রেসিডেন্ট বক্তব্য দেওয়ার সময় সম্মেলন কক্ষ থেকে বের হয়ে গেছে বাংলাদেশের প্রতিনিধি দল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনে ইসরাইলের প্রেসিডেন্ট বক্তব্য শুরু করার পরপরই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল প্রতিবাদ জানিয়ে […]

ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় সম্মেলন কক্ষ থেকে বাংলাদেশের ওয়াকআউট

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত ‘কনফারেন্স অন ইন্টারেকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়া’ (সিকা)-এর সপ্তম শীর্ষ সম্মেলনে ইসরাইলের প্রেসিডেন্ট বক্তব্য দেওয়ার সময় সম্মেলন কক্ষ থেকে বের হয়ে গেছে বাংলাদেশের প্রতিনিধি দল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনে ইসরাইলের প্রেসিডেন্ট বক্তব্য শুরু করার পরপরই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল প্রতিবাদ জানিয়ে হলরুম ত্যাগ করে।

বাকু থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইসরাইলের প্রেসিডেন্টের বক্তব্য বয়কট করে বাংলাদেশের পাশাপাশি আরও কয়েকটি দেশের প্রতিনিধি দলও ওয়াকআউটে অংশ নেয়।

এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা, নিরাপত্তা ও পারস্পরিক আস্থা জোরদার করার লক্ষ্যে বিভিন্ন দেশের শীর্ষ নেতা ও উচ্চপর্যায়ের প্রতিনিধিদের নিয়ে আজারবাইজানের রাজধানী বাকুতে সিকার সপ্তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ