সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
৪:৫২ অপরাহ্ন, ৪ এপ্রিল ২০২৬

কদমতলীর গ্যাস লাইটার কারখানায় আগুনে নিহত ৬, আহত ২

রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জের কদমতলীতে একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও একজনের মরদেহ উদ্ধার হওয়ায় নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ২ জনকে। ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম সর্বশেষ হতাহতের এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার বিকেলে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম […]

কদমতলীর গ্যাস লাইটার কারখানায় আগুনে নিহত ৬, আহত ২

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জের কদমতলীতে একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও একজনের মরদেহ উদ্ধার হওয়ায় নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ২ জনকে।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম সর্বশেষ হতাহতের এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার বিকেলে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানিয়েছিলেন, ঘটনাস্থল থেকে ৫ জনের মরদেহ এবং একজন আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, শনিবার দুপুর ১টা ১৩ মিনিটে কদমতলীর ওই কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর দ্রুত কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে একে একে ৭টি ইউনিট কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যদের প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানায় দাহ্য উপকরণ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ