সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:৩১ অপরাহ্ন, ৩ ডিসেম্বর ২০২৫

কারাগারের ভেতরে কী দেখলেন উজমা? ইমরান খানকে নিয়ে জানালেন নতুন তথ্য

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে ছড়িয়ে পড়া মৃত্যুর গুজবের পর অবশেষে তাঁর সঙ্গে সরাসরি দেখা করলেন বোন উজমা খান। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে সাক্ষাৎ শেষে মঙ্গলবার (২ ডিসেম্বর) সাংবাদিকদের তিনি জানান—ইমরান খান সুস্থ আছেন এবং তাঁর শারীরিক অবস্থা নিয়ে প্রচারিত নানা খবর ভিত্তিহীন। উজমা খান বলেন, “আমরা তাঁকে দেখে আশ্বস্ত হয়েছি। […]

কারাগারের ভেতরে কী দেখলেন উজমা? ইমরান খান নিয়ে জানালেন নতুন তথ্য
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে ছড়িয়ে পড়া মৃত্যুর গুজবের পর অবশেষে তাঁর সঙ্গে সরাসরি দেখা করলেন বোন উজমা খান। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে সাক্ষাৎ শেষে মঙ্গলবার (২ ডিসেম্বর) সাংবাদিকদের তিনি জানান—ইমরান খান সুস্থ আছেন এবং তাঁর শারীরিক অবস্থা নিয়ে প্রচারিত নানা খবর ভিত্তিহীন।

উজমা খান বলেন, “আমরা তাঁকে দেখে আশ্বস্ত হয়েছি। তিনি সুস্থ আছেন। আলিমা ও নওরীনের সঙ্গে আলোচনার পর বিস্তারিত জানাব।” পরিবারকে দীর্ঘদিন আলোচনার সুযোগ না দেওয়ার অভিযোগের পর এই সাক্ষাৎকে তিনি তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন।

ইমরান খানের মৃত্যু বা অসুস্থতা নিয়ে গুজব পাকিস্তানজুড়ে সাম্প্রতিক দিনগুলোতে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছিল। এ পরিস্থিতিতে পরিবারকে জরুরি ভিত্তিতে সাক্ষাতের অনুমতি দেয় কারা কর্তৃপক্ষ। পিটিআই নেতাদের দাবি—এই সাক্ষাতের সময়সূচি দল ঘোষিত বিক্ষোভ কর্মসূচির আগেই হঠাৎ করে নির্ধারণ করা হয়েছে।

জিও নিউজ জানায়, উজমা খানকে আগেই জানানো হয়েছিল যে তাঁকে সরাসরি কারাগারের ভেতরেই ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হবে। সাক্ষাৎ শেষে বাইরে এসে তিনি বলেন, “অবশেষে তাঁকে দেখতে পেয়েছি। এখন সবই পরিষ্কার।”

এদিকে গুজবের পর নিরাপত্তা জোরদার করেছে আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ। জেল রোডে পাঁচটি নতুন চেকপোস্ট তৈরি করা হয়েছে, যেখানে বিশেষ নিরাপত্তা সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এর আগে মঙ্গলবার দুপুরে ইমরান খানের মৃত্যু নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক গুজব ছড়িয়ে পড়ে। উত্তপ্ত পরিস্থিতিতে পিটিআই রাওয়ালপিন্ডিতে বিক্ষোভের ডাক দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ধারা ১৪৪ জারি করে সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করে।

পরিবারের সাক্ষাতের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও, ইমরান খানের নিরাপত্তা ও স্বাস্থ্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ এখনো বজায় রয়েছে।

সূত্র: জিও নিউজ

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ