সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:১৩ অপরাহ্ন, ৮ ডিসেম্বর ২০২৫

কোরআন তেলাওয়াত আয়োজনের ঘোষণা দিলেন বিধায়ক হুমায়ুন

মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এবার বৃহৎ পরিসরে ‘লাখো কণ্ঠে কোরআন তেলাওয়াত’-এর উদ্যোগের ঘোষণা দিলেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। কলকাতায় ‘পাঁচ লাখ কণ্ঠে গীতাপাঠ’ অনুষ্ঠানের দিনই তিনি জানান, আগামী ফেব্রুয়ারিতে এক বিশাল প্যান্ডেলে এক লাখ মুসলিমকে নিয়ে কোরআন পাঠের আয়োজন করা হবে। অংশগ্রহণকারীদের জন্য খাবারের ব্যবস্থাও থাকবে। হুমায়ুন কবিরের দাবি, বিজেপি […]

কোরআন তেলাওয়াত আয়োজনের ঘোষণা দিলেন বিধায়ক হুমায়ুন
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এবার বৃহৎ পরিসরে ‘লাখো কণ্ঠে কোরআন তেলাওয়াত’-এর উদ্যোগের ঘোষণা দিলেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির।

কলকাতায় ‘পাঁচ লাখ কণ্ঠে গীতাপাঠ’ অনুষ্ঠানের দিনই তিনি জানান, আগামী ফেব্রুয়ারিতে এক বিশাল প্যান্ডেলে এক লাখ মুসলিমকে নিয়ে কোরআন পাঠের আয়োজন করা হবে। অংশগ্রহণকারীদের জন্য খাবারের ব্যবস্থাও থাকবে।

হুমায়ুন কবিরের দাবি, বিজেপি ধর্মভিত্তিক রাজনীতি করছে, তাই তিনি মুসলিমদের মধ্যে রাজনৈতিক সমর্থন জোরদার করতেই কোরআন তেলাওয়াতের আয়োজন করছেন। অনুষ্ঠানটি এক লাখ হাফেজের অংশগ্রহণে হবে বলে জানান তিনি।

গত শনিবার বাবরি মসজিদ ধ্বংসের ৩৩তম দিনে মুর্শিদাবাদের ছেতিয়ানিতে নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। আদালতের অনুমতি নিয়ে কঠোর নিরাপত্তায় হওয়া এ অনুষ্ঠানে বিপুল মানুষের ভিড় দেখা যায়। এই কার্যক্রমের জেরে দলীয় অবস্থানের বাইরে যাওয়ার অভিযোগে তৃণমূল কংগ্রেস তাঁকে বহিষ্কার করেছে।

এদিকে নতুন বাবরি মসজিদের জন্য দান সংগ্রহে ব্যাপক সাড়া মিলেছে ১১টি দানবাক্সে ও অনলাইনে মিলিয়ে ইতোমধ্যে কয়েক কোটি রুপি উঠেছে। হুমায়ুন কবিরের কথায়, প্রায় ৩০০ কোটি রুপি ব্যয়ে মসজিদ তৈরির পুরো খরচই আসবে মুসলিম সমাজের অনুদান থেকে। তিনি জানান, এক শিল্পপতি আলাদাভাবে ৮০ কোটি রুপি দেওয়ার আশ্বাস দিয়েছেন।

৩৩ বছর আগে বাবরি মসজিদ ভাঙার দিনটিতে শুরু হওয়া এই উদ্যোগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন উত্তেজনা দেখা দিয়েছে।
সূত্র: এবিপি আনন্দ

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ