যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ছয়টি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণার বিষয়ে গভর্নর গ্যাভিন নিউসম জানিয়েছেন, সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় জরুরি সেবা সংস্থাগুলোকে দ্রুত প্রস্তুত রাখা এবং প্রয়োজনীয় ব্যবস্থা আগেভাগেই মোতায়েন করাই এই ঘোষণার মূল উদ্দেশ্য।লস অ্যাঞ্জেলেস কাউন্টি কর্তৃপক্ষ জানায়, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বসবাসকারী প্রায় ১৩০টি পরিবারের মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। এসব এলাকার অনেক অংশই বছরের শুরুতে […]
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ছয়টি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণার বিষয়ে গভর্নর গ্যাভিন নিউসম জানিয়েছেন, সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় জরুরি সেবা সংস্থাগুলোকে দ্রুত প্রস্তুত রাখা এবং প্রয়োজনীয় ব্যবস্থা আগেভাগেই মোতায়েন করাই এই ঘোষণার মূল উদ্দেশ্য।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি কর্তৃপক্ষ জানায়, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বসবাসকারী প্রায় ১৩০টি পরিবারের মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। এসব এলাকার অনেক অংশই বছরের শুরুতে দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছিল, ফলে নতুন করে দুর্যোগের আশঙ্কা আরও বেড়েছে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ মাইক ওফোর্ড বলেন, সাধারণত এই সময় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গড়ে প্রায় ২.৫ সেন্টিমিটার বৃষ্টি হয়। কিন্তু চলতি সপ্তাহে অনেক এলাকায় বৃষ্টির পরিমাণ ১০ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। পাহাড়ি অঞ্চলে এই বৃষ্টিপাত আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, ক্যালিফোর্নিয়ায় আঘাত হানা এই শক্তিশালী ঝড়কে ‘অ্যাটমোসফেরিক রিভার’ হিসেবে অভিহিত করা হয়। এতে সমুদ্র থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প স্থলভাগের দিকে প্রবাহিত হয়, যার ফলে ভারী বৃষ্টি, পাহাড়ি এলাকায় তুষারপাত, তীব্র বাতাস এবং বিধ্বংসী বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে।