সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৪:২২ অপরাহ্ন, ১ ফেব্রুয়ারি ২০২৬

খামেনির হুঁশিয়ারির জবাবে যা বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার জবাবে ‘আঞ্চলিক যুদ্ধ’ ছড়িয়ে পড়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার এই সতর্কবার্তার প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “দেখা যাক, খামেনি ঠিক বলেন কি না।” স্থানীয় সময় রোববার (১ ফেব্রুয়ারি) খামেনির বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প আবারও ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেন। এ […]

খামেনির হুঁশিয়ারির জবাবে যা বললেন ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার জবাবে ‘আঞ্চলিক যুদ্ধ’ ছড়িয়ে পড়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার এই সতর্কবার্তার প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “দেখা যাক, খামেনি ঠিক বলেন কি না।”

স্থানীয় সময় রোববার (১ ফেব্রুয়ারি) খামেনির বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প আবারও ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেন। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এর আগে তেহরানে আয়োজিত এক সমাবেশে আয়াতুল্লাহ খামেনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেয়, তবে তা ইরানের ভেতরেই সীমাবদ্ধ থাকবে না। বরং গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়বে। তিনি সতর্ক করে বলেন, “আমেরিকানদের জানা উচিত, তারা যদি যুদ্ধ শুরু করে, তবে সেটি হবে একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধ।”

খামেনির এই বক্তব্য সম্পর্কে জানতে চাইলে ফ্লোরিডাগামী বিমানে থাকা ট্রাম্প কিছুটা তাচ্ছিল্যের সুরে বলেন, “অবশ্যই তিনি এমন কথাই বলবেন। তবে আমি আশা করি, আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারব। আর যদি তা না হয়, তাহলে দেখা যাবে তিনি ঠিক ছিলেন কি না।” একই সঙ্গে ট্রাম্প দাবি করেন, তেহরান বর্তমানে ওয়াশিংটনের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ ও আন্তরিক’ আলোচনায় রয়েছে।

এরই মধ্যে আরব সাগরে বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনসহ একটি বড় নৌবহর মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প এটিকে একটি ‘বিশাল আর্মাডা’ হিসেবে উল্লেখ করে বলেন, ইরানকে সতর্ক রাখতেই এই শক্তি প্রদর্শন। অন্যদিকে, ইরানও হরমুজ প্রণালিতে সামরিক মহড়া জোরদার করেছে এবং ইউরোপীয় ইউনিয়নের সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী শক্তি’ হিসেবে আখ্যা দিয়ে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ওমান, কাতার ও তুরস্কসহ কয়েকটি দেশ উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগ চালিয়ে গেলেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান স্নায়ুযুদ্ধ শেষ পর্যন্ত সরাসরি সংঘাতে রূপ নেবে কি না—তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ ক্রমেই বাড়ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ