সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
৬:২২ পূর্বাহ্ন, ১ অক্টোবর ২০২৫

খুলনায় ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা

খুলনায় ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন তানভীর হাসান শুভ (২৮) নামে এক যুবক। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে দৌলতপুর থানাধীন পশ্চিমপাড়া শাহী জামে মসজিদ সংলগ্ন নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শুভ এলাকার আবুল বাশারের ছেলে। স্থানীয়রা জানান, রাতের শেষ প্রহরে শুভ তার ব্যক্তিগত রুমে ফ্লোর বেডে ঘুমিয়ে ছিলেন। একই ঘরে তার মা ও […]

খুলনায় ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

খুলনায় ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন তানভীর হাসান শুভ (২৮) নামে এক যুবক।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে দৌলতপুর থানাধীন পশ্চিমপাড়া শাহী জামে মসজিদ সংলগ্ন নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শুভ এলাকার আবুল বাশারের ছেলে।

স্থানীয়রা জানান, রাতের শেষ প্রহরে শুভ তার ব্যক্তিগত রুমে ফ্লোর বেডে ঘুমিয়ে ছিলেন। একই ঘরে তার মা ও আট বছরের ছোট ভাই সায়েমও ঘুমাচ্ছিলেন। হঠাৎ উত্তর পাশের জানালা দিয়ে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে শুভ গুরুতর জখম হন।

দৌলতপুর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, শুভ রাতে কানে হেডফোন লাগিয়ে গেম খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছিলেন। ভোর রাত সাড়ে ৩টার দিকে পরিবারের লোকজন শব্দ শুনে তার রুমে গেলে প্রথমে ধারণা করেন হেডফোনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন।

পরে তারা রুম থেকে গুলির তিনটি খোসা উদ্ধার করেন। গুরুতর আহত শুভকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক জানান, তার শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।

তবে ঢাকায় স্থানান্তরের প্রস্তুতির সময় সকাল সাড়ে ৭ টার দিকে শুভ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। চিকিৎসকরা জানান, শুভর বাম পাজর, হাত ও মাথায় তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে। তার লাশ খুমেক মর্গে রাখা হয়েছে।

এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম জানান, শুভ একজন ভদ্র ও শিক্ষিত যুবক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে একটি আন্তর্জাতিক মার্কেটিং কোম্পানিতে জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন বলেও জানা গেছে। হঠাৎ এ হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের স্বজনরা জানান, শুভর কোনো শত্রু ছিল না। তবে সম্প্রতি কিছু অচেনা লোক তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছিল। তারা মনে করছেন, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দৌলতপুর জোন) জানান, হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া গুলির খোসা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

তিনি বলেন, শিগগিরই এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হবে।

স্থানীয়রা জানান, শহরের আবাসিক এলাকায় এ ধরনের ঘটনা নজিরবিহীন। ঘরের ভেতর ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তরা এভাবে গুলি চালিয়ে হত্যা করায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে রাতে নিরাপত্তাহীনতায় ভুগছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ