সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৩৮ অপরাহ্ন, ১৫ ডিসেম্বর ২০২৫

জন্মহার বাড়াতে রাশিয়ার উদ্ভট পরিকল্পনা

ইউক্রেন যুদ্ধের পাশাপাশি রাশিয়ায় বড় উদ্বেগ হয়ে উঠেছে কমতে থাকা জন্মহার। তরুণ প্রজন্মের সন্তান নেওয়ার আগ্রহ কমে যাওয়ায় পরিস্থিতি মোকাবিলায় নতুন কিছু উদ্যোগ ভাবছে দেশটির সরকার। এর মধ্যে সবচেয়ে আলোচিত প্রস্তাব হলো রাতের নির্দিষ্ট সময় বিদ্যুৎ ও ইন্টারনেট ব্যবহারে সীমাবদ্ধতা। ধারণা করা হচ্ছে, এতে মানুষ স্ক্রিনে কম সময় কাটাবে, পরিবারকে বেশি সময় দেবে এবং দাম্পত্য […]

জন্মহার বাড়াতে রাশিয়ার উদ্ভট পরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইউক্রেন যুদ্ধের পাশাপাশি রাশিয়ায় বড় উদ্বেগ হয়ে উঠেছে কমতে থাকা জন্মহার। তরুণ প্রজন্মের সন্তান নেওয়ার আগ্রহ কমে যাওয়ায় পরিস্থিতি মোকাবিলায় নতুন কিছু উদ্যোগ ভাবছে দেশটির সরকার।

এর মধ্যে সবচেয়ে আলোচিত প্রস্তাব হলো রাতের নির্দিষ্ট সময় বিদ্যুৎ ও ইন্টারনেট ব্যবহারে সীমাবদ্ধতা। ধারণা করা হচ্ছে, এতে মানুষ স্ক্রিনে কম সময় কাটাবে, পরিবারকে বেশি সময় দেবে এবং দাম্পত্য সম্পর্ক জোরদার হবে, যা জন্মহার বাড়াতে সহায়ক হতে পারে।

তবে সমালোচকদের মতে, জন্মহার কমার মূল কারণ প্রযুক্তি নয়; বরং উচ্চ জীবনযাত্রার ব্যয়, আবাসন সংকট ও চাকরির অনিশ্চয়তার মতো অর্থনৈতিক সমস্যাই বড় ভূমিকা রাখছে।

এছাড়া প্রথম সন্তানের জন্য ভাতা, বিয়ের পর বিশেষ আর্থিক সহায়তা, বাবাদের জন্য বাড়তি সুবিধা এবং বহু সন্তানের জন্ম দেওয়া নারীদের পুরস্কৃত করার মতো নানা পরিকল্পনাও বিবেচনায় রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ