ঢাকা-৮ আসনের ভোট পুনর্গণনার বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনার আবদুর রহমানের মাছউদ শুক্রবার রাতে সাংবাদিকদের বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফলের গেজেট খুব শিগগিরই প্রকাশ করা হবে, তবে ঢাকা-৮ আসনে পুনরায় ভোট গণনার কোনো সুযোগ নেই। তিনি জানান, শুক্রবার বা শনিবারের মধ্যেই নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হতে পারে। নির্বাচন কমিশনের […]
ছবি: সংগৃহীত
ঢাকা-৮ আসনের ভোট পুনর্গণনার বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনার আবদুর রহমানের মাছউদ শুক্রবার রাতে সাংবাদিকদের বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফলের গেজেট খুব শিগগিরই প্রকাশ করা হবে, তবে ঢাকা-৮ আসনে পুনরায় ভোট গণনার কোনো সুযোগ নেই।
তিনি জানান, শুক্রবার বা শনিবারের মধ্যেই নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হতে পারে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঢাকা-৮ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ৫৬ হাজার ৫৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট। ফলে দুই প্রার্থীর ব্যবধান দাঁড়িয়েছে ৪ হাজার ৯৮০ ভোট।
ফলাফল ঘোষণার পর থেকেই এই আসনকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতির প্রেক্ষিতে উভয় প্রার্থী রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে নিজ নিজ অভিযোগ উপস্থাপন করেছেন।
এদিকে, নির্বাচনের রাত আড়াইটার দিকে এক সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোট পুনর্গণনার দাবি জানান।