বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনকে আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ বিষয়ে গেজেট প্রকাশ করে ইসি সচিবালয়। গেজেটে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (নির্বাচনী এলাকা ৪১) এবং ঢাকা-১৭ (নির্বাচনী এলাকা ১৯০) — এই দুই আসন থেকে নির্বাচিত প্রার্থী তারেক রহমান সংবিধানের ৭১ অনুচ্ছেদের […]
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনকে আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ বিষয়ে গেজেট প্রকাশ করে ইসি সচিবালয়।
গেজেটে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (নির্বাচনী এলাকা ৪১) এবং ঢাকা-১৭ (নির্বাচনী এলাকা ১৯০) — এই দুই আসন থেকে নির্বাচিত প্রার্থী তারেক রহমান সংবিধানের ৭১ অনুচ্ছেদের (২)(ক) দফার বিধান অনুযায়ী ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত জানান। এ সংক্রান্ত স্বাক্ষরিত ঘোষণাপত্র তিনি ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নির্বাচন কমিশনে জমা দেন। এর পরিপ্রেক্ষিতে একই তারিখ থেকে বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করা হয়।
এর আগে সোমবার বিকেলে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনে চিঠি দেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৬ ও ঢাকা-১৭—এই দুই আসনেই প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। আগামীকাল মঙ্গলবার তিনি ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন।
আইন অনুযায়ী, একজন প্রার্থী সর্বোচ্চ তিনটি আসন থেকে নির্বাচন করতে পারেন। তবে নির্বাচিত হলে তিনি কেবল একটি আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন। বাকি আসনগুলো তাকে ছেড়ে দিতে হয়। শূন্য হওয়া এসব আসনে নিয়ম অনুযায়ী উপ-নির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন।