সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

কমিউনিটি
১১:৪০ পূর্বাহ্ন, ২১ নভেম্বর ২০২৫

নিউইয়র্কে বিপার শাস্ত্রীয় নৃত্য ও সংগীতের আসর অনুষ্ঠিত

দি বাংলা ভয়েসঃ নতুন প্রজন্মের  সমন্বয়ে শাস্ত্রীয় নৃত্য ও সংগীতের দৃষ্টিনন্দন এক ‘ধ্রুপদী’সন্ধার আয়োজনে বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস ( বিপা )। গত ১৬ নভেম্বর নিউইয়র্কের জ্যামাইকার পারফমিং আর্টস সেন্টারে এই ‘ধ্রুপদী; নৃত্য আসর বসে। প্রবাসে বেড়ে ‍ওঠা নতুন প্রজন্মকে শেকড়ের সাথে পরিচয় করে দেয়ার উদ্দেশ্য নিয়েই এই আয়োজন করা হয়। আমেরিকায় বাংলা সংস্কৃতি ও […]

নিউইয়র্কে বিপার শাস্ত্রীয় নৃত্য ও সংগীতের আসর অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দি বাংলা ভয়েসঃ নতুন প্রজন্মের  সমন্বয়ে শাস্ত্রীয় নৃত্য ও সংগীতের দৃষ্টিনন্দন এক ‘ধ্রুপদী’সন্ধার আয়োজনে বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস ( বিপা )।

গত ১৬ নভেম্বর নিউইয়র্কের জ্যামাইকার পারফমিং আর্টস সেন্টারে এই ‘ধ্রুপদী; নৃত্য আসর বসে।

প্রবাসে বেড়ে ‍ওঠা নতুন প্রজন্মকে শেকড়ের সাথে পরিচয় করে দেয়ার উদ্দেশ্য নিয়েই এই আয়োজন করা হয়।

আমেরিকায় বাংলা সংস্কৃতি ও শাস্ত্রীয় শিল্পর ধারাকে তুলে ধরার ব্রত নিয়ে এই আয়োজনে ছিল ভারতীয় উপমহাদেশের ভারত নট্যম,কথক, মণিপুরি, ভরতনাট্যম, ক্লাসিক্যাল ফিউশন, ভোকাল রাগ ইমনসহ বিভিন্ন ঘরানার নৃত্য ও সংগীত। শিশু থেকে পৌঢ় যারাই অংশ নিলেন সবার পারফরম্যান্স ছিল দেখার মতো।

টানা তিন ঘন্টার পরিবেশনায় বক্তব্য রাখেন বিপার এ্যানি ফেরদৌস,সেলিনা আশরাফ, নিলুফার ইয়াসমিনসহ উপস্থিত সুধীবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ