সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
২:৩০ অপরাহ্ন, ১০ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনে বিজয়ীদের কাছে দ্রুতই ক্ষমতা হস্তান্তর করবে সরকার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোট উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় দেওয়া এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হয়। ভাষণে তিনি জনগণকে স্বাধীনভাবে ভোট ও গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানান এবং বলেন, নির্বাচনের ফলাফলের ভিত্তিতে দ্রুততম […]

নির্বাচনে বিজয়ীদের কাছে দ্রুতই ক্ষমতা হস্তান্তর করবে সরকার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোট উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় দেওয়া এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হয়।

ভাষণে তিনি জনগণকে স্বাধীনভাবে ভোট ও গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানান এবং বলেন, নির্বাচনের ফলাফলের ভিত্তিতে দ্রুততম সময়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তী সরকার দায়িত্ব শেষ করবে।

ড. ইউনূস রাজনৈতিক দলগুলোর প্রতি কঠোর আহ্বান জানিয়ে বলেন, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সব নেতা-কর্মীকে নির্দেশ দিতে হবে, যেন কেউ বিশৃঙ্খলা, সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন, কেন্দ্র দখল, ভোটে প্রভাব বিস্তার কিংবা গুজব ছড়ানোর সঙ্গে জড়িত না হয়। তিনি সতর্ক করে বলেন, ত্রুটিপূর্ণ ও প্রশ্নবিদ্ধ নির্বাচন শেষ পর্যন্ত দেশের জন্য ক্ষতিকর এবং যারা অনিয়মের মাধ্যমে ক্ষমতায় থাকতে চেয়েছে, তারা জনগণের কাছে জবাবদিহির মুখোমুখি হয়েছে।

তিনি আরও বলেন, এবারের নির্বাচনকে ঘিরে সার্বিক পরিবেশ আগের যেকোনো সময়ের তুলনায় শান্তিপূর্ণ হয়েছে, যা রাজনৈতিক দল, প্রার্থী এবং সাধারণ মানুষের সম্মিলিত দায়িত্বশীল আচরণের ফল।

ভাষণে তরুণ ও নারী ভোটারদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়ে ড. ইউনূস বলেন, গত ১৭ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত প্রজন্ম আজ ইতিহাস বদলের সুযোগ পাচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের সময় এসেছে।

নারীদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব গণআন্দোলনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অর্থনীতি, ক্ষুদ্র ঋণ, কুটির শিল্প ও নারী উদ্যোক্তাদের মাধ্যমে নারীরাই দেশের অগ্রগতির অন্যতম চালিকাশক্তি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ