বর্তমান ভূ-রাজনৈতিক অস্থিরতার মধ্যে আলোচনার জন্য পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার রাতে তার আগমনের বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আরাগচির এই সফরকে কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সফর থেকে বড় ধরনের কোনো সমঝোতার সম্ভাবনা তৈরি হতে পারে বলেও আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে। পাকিস্তানের একটি […]
ছবি: সংগৃহীত
বর্তমান ভূ-রাজনৈতিক অস্থিরতার মধ্যে আলোচনার জন্য পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার রাতে তার আগমনের বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আরাগচির এই সফরকে কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সফর থেকে বড় ধরনের কোনো সমঝোতার সম্ভাবনা তৈরি হতে পারে বলেও আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে।
পাকিস্তানের একটি সরকারি সূত্র আল-জাজিরাকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং হরমুজ প্রণালি ঘিরে টানাপোড়েনের প্রেক্ষাপটে এই সফরে গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে। বিশেষ করে দুই পক্ষের মধ্যে একটি বাস্তবসম্মত সমঝোতার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা।
এর আগে ইরানের সংবাদমাধ্যম মেহর নিউজ জানায়, এই সফরের মূল উদ্দেশ্য দ্বিপক্ষীয় আলোচনা এবং বর্তমান আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনা করা। একই সঙ্গে ইরানবিরোধী ইসরায়েলি অবস্থান, যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া যুদ্ধপরিস্থিতি এবং সর্বশেষ কূটনৈতিক অগ্রগতি নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
বিশ্লেষকদের মতে, সংকটময় এই সময়ে আরাগচির ইসলামাবাদ সফর মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা প্রশমিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাকিস্তানের মধ্যস্থতামূলক কূটনৈতিক তৎপরতাও এ সফরকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।