সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
২:১২ অপরাহ্ন, ২৭ ডিসেম্বর ২০২৫

পাগলা মসজিদের দানবাক্সে মিলল পৌনে ১২ কোটি টাকা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে এবার পাওয়া গেছে প্রায় পৌনে ১২ কোটি টাকা। এর পাশাপাশি বৈদেশিক মুদ্রা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকারও উদ্ধার হয়েছে। শনিবার সকাল সাতটায় মসজিদের ১৩টি দানসিন্দুক খোলা হয়। এতে পাওয়া যায় ৩৫ বস্তা টাকা, স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা। দীর্ঘ গণনা শেষে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হিসাব সম্পন্ন হয়। গণনায় মোট পাওয়া […]

পাগলা মসজিদের দানবাক্সে মিলল পৌনে ১২ কোটি টাকা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে এবার পাওয়া গেছে প্রায় পৌনে ১২ কোটি টাকা। এর পাশাপাশি বৈদেশিক মুদ্রা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকারও উদ্ধার হয়েছে।

শনিবার সকাল সাতটায় মসজিদের ১৩টি দানসিন্দুক খোলা হয়। এতে পাওয়া যায় ৩৫ বস্তা টাকা, স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা। দীর্ঘ গণনা শেষে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হিসাব সম্পন্ন হয়। গণনায় মোট পাওয়া গেছে ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা।

রাত পৌনে আটটার দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

পাগলা মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, আগেরবারের তুলনায় এবার কম সময়ের ব্যবধানে দানবাক্স খোলা হয়েছে। সর্বশেষ চলতি বছরের ৩০ আগস্ট চার মাস ১৮ দিন পর দানবাক্স খোলা হলে তখন পাওয়া গিয়েছিল ৩২ বস্তায় মোট ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা। সে সময়ও বৈদেশিক মুদ্রা, সোনার গয়না ও হীরা পাওয়া যায়।

শনিবার সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ এবং মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতিতে দানবাক্স খোলার কার্যক্রম শুরু হয়। প্রথমে লোহার সিন্দুকগুলো থেকে টাকা বের করে বস্তায় ভরা হয়, পরে মেঝেতে ঢেলে শুরু হয় গণনা।

জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা এবং পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে পুরো কার্যক্রম সম্পন্ন হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ