সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
২:৫৯ অপরাহ্ন, ২ জুলাই ২০২৬

ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ভিসা সহজ করতে উদ্যোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান। বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতা, ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে […]

ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ভিসা সহজ করতে উদ্যোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান।

বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতা, ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের জন্মলগ্ন থেকেই ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম ও একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত রয়েছে।

তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আন্তর্জাতিক পরিসরে ফিলিস্তিনের পক্ষে জনমত গঠন এবং কূটনৈতিক সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ভূমিকা পালন করেছিলেন। বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনের প্রতি নৈতিক ও নীতিগত সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

বৈঠকে ফিলিস্তিনের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক ফিলিস্তিনি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। তাদের বাংলাদেশে আসা এবং শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন করতে অন-অ্যারাইভাল ভিসা প্রদানের ক্ষেত্রে বিশেষ সহযোগিতা কামনা করেন তিনি।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের নির্দেশনা দেন। একই সঙ্গে বিষয়টি আনুষ্ঠানিকভাবে বিবেচনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানোর আহ্বান জানান তিনি।

রাষ্ট্রদূত আরও প্রস্তাব করেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশনে কোনো ফিলিস্তিনি নাগরিক বা শিক্ষার্থী বাংলাদেশি ভিসার জন্য আবেদন করলে সেই আবেদনপত্রের একটি অনুলিপি ঢাকায় অবস্থিত ফিলিস্তিন দূতাবাসে পাঠানো হলে যাচাই প্রক্রিয়া আরও সহজ হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশের জনগণ ফিলিস্তিনের মানুষের প্রতি গভীর সহমর্মিতা ও সমর্থন পোষণ করে। ফিলিস্তিনি নাগরিকদের কল্যাণে প্রয়োজনীয় যেকোনো সহযোগিতা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

বৈঠকে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচার নিয়েও আলোচনা হয়। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাংলাদেশ একটি প্রগতিশীল ও উদারপন্থী মুসলিম রাষ্ট্র এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত যেকোনো অপপ্রচার কঠোরভাবে মোকাবিলা করা হবে।

তিনি আরও বলেন, সাইবার অপরাধ ও উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তিমূলক প্রচারণার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে স্বাগত জানান। জবাবে রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নাজমীন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া বিষয়ক পরিচালক (ইনচার্জ) ফুয়াদ হাসান পরাগ এবং ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসের প্রথম সচিব নূর এইচ ও আলাইদিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ