সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:১৩ অপরাহ্ন, ২ এপ্রিল ২০২৬

বাহরাইনে অ্যামাজনের ক্লাউড স্থাপনায় হামলা, ‘প্রাথমিক সতর্কর্তা’ বলছে আইআরজিসি

ইরানে সাম্প্রতিক মার্কিন-ইসরাইলি হামলায় বিভিন্ন বেসরকারি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পর পাল্টা প্রতিক্রিয়ার অংশ হিসেবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছিল ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এরই ধারাবাহিকতায় বাহরাইনে অ্যামাজনের একটি ক্লাউড কম্পিউটিং সেন্টারে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে বাহিনীটি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য প্রকাশ করেছে। আইআরজিসির এক […]

বাহরাইনে অ্যামাজনের ক্লাউড স্থাপনায় হামলা, ‘প্রাথমিক সতর্কর্তা’ বলছে আইআরজিসি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইরানে সাম্প্রতিক মার্কিন-ইসরাইলি হামলায় বিভিন্ন বেসরকারি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পর পাল্টা প্রতিক্রিয়ার অংশ হিসেবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছিল ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এরই ধারাবাহিকতায় বাহরাইনে অ্যামাজনের একটি ক্লাউড কম্পিউটিং সেন্টারে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে বাহিনীটি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য প্রকাশ করেছে।

আইআরজিসির এক বিবৃতিতে এ হামলাকে “প্রথম কার্যকর সতর্কবার্তা” হিসেবে উল্লেখ করা হয়েছে। তাদের ভাষ্য, আগের সতর্কতা অগ্রাহ্য করা হলে এবং হামলা বা টার্গেটেড হত্যাকাণ্ড চলতে থাকলে পরবর্তী পদক্ষেপ আরও কঠোর হবে।

বিবৃতিতে আরও বলা হয়, আগে যেসব কোম্পানির নাম প্রকাশ করে সতর্ক করা হয়েছিল, তাদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। একই সঙ্গে অঞ্চলজুড়ে এসব প্রতিষ্ঠানের সম্ভাব্য ধ্বংসযজ্ঞের দায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ওপর বর্তাবে বলেও দাবি করেছে আইআরজিসি।

বিশ্লেষকদের মতে, চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে এ ধরনের হামলার দাবি মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়িয়ে তুলছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ