বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ধ্বংসাবশেষে নিহত বাংলাদেশি প্রবাসী এস এম তারেকের পরিবারের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে সরকার। তার বীমার আওতায় পরিবারকে ১০ লাখ টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার সন্ধ্যায় গালফ এয়ারের জিএফ-২২৫০ ফ্লাইটে তারেকের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী […]
ছবি: সংগৃহীত
বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ধ্বংসাবশেষে নিহত বাংলাদেশি প্রবাসী এস এম তারেকের পরিবারের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে সরকার। তার বীমার আওতায় পরিবারকে ১০ লাখ টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার সন্ধ্যায় গালফ এয়ারের জিএফ-২২৫০ ফ্লাইটে তারেকের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রতিমন্ত্রী মো. নুরুল হক সেটি গ্রহণ করেন।
এ সময় মন্ত্রী জানান, প্রাথমিকভাবে দাফন-কাফনের জন্য ৩৫ হাজার টাকা এবং অতিরিক্ত ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। এছাড়া পর্যায়ক্রমে আরও ৩ লাখ ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে। সব মিলিয়ে বীমার অর্থসহ পরিবারটি মোট উল্লেখযোগ্য আর্থিক সহায়তা পাবে।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যেও প্রবাসীদের খোঁজখবর রাখছে সরকার এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার চেষ্টা করছে।
উল্লেখ্য, গত ২ মার্চ বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলার সময় একটি শিপইয়ার্ডে ধ্বংসাবশেষের আঘাতে নিহত হন তারেক আলী। তিনি দীর্ঘদিন ধরে দেশটির একটি শিপইয়ার্ড প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে।