সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
২:৫৪ অপরাহ্ন, ৬ মার্চ ২০২৬

বিকট শব্দে কেঁপে ওঠলো নারায়ণগঞ্জের দেওভোগ, দগ্ধ ২

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দুইজন দগ্ধ ও একজন আহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় একটি তিনতলা ভবনের নিচতলায় থাকা ঝুটের গুদামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা প্রায় সোয়া ৭টার দিকে ভবনের নিচতলার গুদামে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং সেখানে সামান্য আগুন ধরে যায়। বিস্ফোরণের তীব্রতায় […]

বিকট শব্দে কেঁপে ওঠলো নারায়ণগঞ্জের দেওভোগ, দগ্ধ ২

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দুইজন দগ্ধ ও একজন আহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় একটি তিনতলা ভবনের নিচতলায় থাকা ঝুটের গুদামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা প্রায় সোয়া ৭টার দিকে ভবনের নিচতলার গুদামে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং সেখানে সামান্য আগুন ধরে যায়। বিস্ফোরণের তীব্রতায় দেয়ালের কিছু অংশ, দরজা ও জানালা ভেঙে পড়ে। এতে ঝুট ব্যবসায়ী শিপন ও তার কর্মচারী লিটন দগ্ধ হন এবং বাড়ির ভাড়াটিয়া ছগির আহত হন।

ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতাল-এ নিয়ে যায়। পরে দগ্ধ শিপন ও লিটনের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ স্থানান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দে আশপাশের পুরো এলাকা কেঁপে ওঠে। এর প্রভাব পড়ে পাশের আরও কয়েকটি ভবনে—চারটি বাড়ির জানালার কাঁচ ভেঙে যায় এবং কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন এবং বিস্ফোরণের কারণ অনুসন্ধান শুরু করেন। পরিদর্শন শেষে শহরের মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিতাসের গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে গুদামের ভেতরে জমে থাকা গ্যাসের কারণে এই বিস্ফোরণ ঘটেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দগ্ধদের অবস্থা আপাতত শঙ্কামুক্ত। তাদের মধ্যে শিপনের শরীরের প্রায় ১৫ শতাংশ পুড়ে গেছে এবং তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ