সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

অন্যান্য
৪:১৯ অপরাহ্ন, ২৩ মে ২০২৬

ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষকে ঘিরে ট্রাম্পকে কটাক্ষ করল ইরান

ঈদুল আজহা সামনে রেখে নারায়ণগঞ্জের ভাইরাল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এবার আন্তর্জাতিক আলোচনার বিষয় হয়ে উঠেছে। বাংলাদেশি এই মহিষকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ব্যবহার করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করেছে রাশিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস। ইরানি দূতাবাস তাদের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে মহিষটির একটি ভিডিও শেয়ার করে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে লিখেছে, “বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে […]

ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষকে ঘিরে ট্রাম্পকে কটাক্ষ করল ইরান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ঈদুল আজহা সামনে রেখে নারায়ণগঞ্জের ভাইরাল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এবার আন্তর্জাতিক আলোচনার বিষয় হয়ে উঠেছে। বাংলাদেশি এই মহিষকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ব্যবহার করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করেছে রাশিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস।

ইরানি দূতাবাস তাদের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে মহিষটির একটি ভিডিও শেয়ার করে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে লিখেছে, “বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করায় বাংলাদেশি মহিষটি হতাশ হয়ে পড়েছে।”

পোস্টটির সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটির একটি প্রতিবেদনও যুক্ত করা হয়। সেখানে দাবি করা হয়, ট্রাম্পের মতো দেখতে এই মহিষটিকে দেখতে প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় করায় প্রাণীটি নাকি খাওয়ার রুচিও হারিয়ে ফেলেছে।

নারায়ণগঞ্জের একটি খামারে থাকা প্রায় ৭০০ কেজি ওজনের অ্যালবিনো মহিষটি মূলত তার সোনালি রঙের চুল ও মুখাবয়বের কারণে আলোচনায় আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে দাবি করেন, মহিষটির চেহারায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অদ্ভুত মিল রয়েছে। এরপর থেকেই সেটি ভাইরাল হয়ে পড়ে।

খামারের মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, তার ছোট ভাই মজা করে মহিষটির নাম রেখেছিলেন ‘ডোনাল্ড ট্রাম্প’। ভাইরাল হওয়ার পর প্রতিদিন বহু মানুষ শুধু মহিষটির সঙ্গে ছবি তুলতে খামারে ভিড় করছেন।

দর্শনার্থীদের একজন বলেন, “মহিষটার চুলের স্টাইল আর মুখের গঠন এতটাই ট্রাম্পের মতো যে প্রথম দেখায় অবাক লাগছিল।”

তবে আরেকজন মজা করে বলেন, “চেহারায় মিল থাকলেও স্বভাবে মিল নেই। মহিষটা অনেক শান্ত, ট্রাম্পের মতো আক্রমণাত্মক না।”

এদিকে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই এমন পোস্ট নতুন করে সামাজিক মাধ্যমে আলোচনা তৈরি করেছে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হয়। পাল্টা জবাবে ইরানও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এর প্রভাব পড়ে বৈশ্বিক জ্বালানি বাজারেও।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ