সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:৩৪ অপরাহ্ন, ৫ জুন ২০২৬

ভারতে ১৫টি মসজিদ সিলগালা করল বিজেপি-শাসিত সরকার

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের ইটানগর রাজধানী অঞ্চলে ১৫টি মসজিদ-স্থাপনা সিলগালা করেছে বিজেপি-শাসিত রাজ্য সরকার। স্থানীয় আদিবাসী সংগঠনের আন্দোলন, অবৈধ বসতি ও জনসংখ্যাগত পরিবর্তন নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। শুক্রবার (৫ জুন) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রতিবেদনে বলা হয়, অরুণাচল প্রদেশ ইন্ডিজেনাস ইয়ুথ অর্গানাইজেশন বা […]

ভারতে ১৫টি  মসজিদ সিলগালা করল বিজেপি-শাসিত সরকার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের ইটানগর রাজধানী অঞ্চলে ১৫টি মসজিদ-স্থাপনা সিলগালা করেছে বিজেপি-শাসিত রাজ্য সরকার। স্থানীয় আদিবাসী সংগঠনের আন্দোলন, অবৈধ বসতি ও জনসংখ্যাগত পরিবর্তন নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

শুক্রবার (৫ জুন) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রতিবেদনে বলা হয়, অরুণাচল প্রদেশ ইন্ডিজেনাস ইয়ুথ অর্গানাইজেশন বা এপিআইওয়াইও নামের একটি আদিবাসী যুব সংগঠনের দীর্ঘদিনের দাবির পর রাজ্য প্রশাসন এই ব্যবস্থা নেয়।

সংগঠনটি রাজধানী অঞ্চলে অনুমোদনহীন ধর্মীয় স্থাপনা উচ্ছেদ এবং অনুপ্রবেশ রোধের দাবিতে ২৪ ঘণ্টার প্রতীকী হরতালও পালন করেছিল। তারা হুঁশিয়ারি দিয়েছিল, দাবি পূরণ না হলে আরও বড় আন্দোলন শুরু করবে।

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে রাজ্য সরকারের মুখপাত্র ও শিক্ষামন্ত্রী পিডি সোনা জানান, চলতি বছরের জানুয়ারিতে মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডুর সঙ্গে এপিআইওয়াইওর প্রতিনিধিদের উচ্চপর্যায়ের বৈঠকে প্রথম এই বিষয়টি সামনে আসে। এরপর মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে প্রয়োজনীয় অনুমতি ছাড়া নির্মিত সব ধর্মীয় স্থাপনা চিহ্নিত করার নির্দেশ দেন।

সরকারি জরিপে রাজধানী কমপ্লেক্স এলাকায় ১৫টি অনুমোদনহীন মসজিদ শনাক্ত করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে প্রথম ধাপে ১২টি মসজিদ সিলগালা করা হয়। পরবর্তী সময়ে ১ জুন মুখ্যমন্ত্রী ও আদিবাসী নেতাদের মধ্যে আরেকটি বৈঠকের পর বাকি ৩টি মসজিদও সিলগালা করা হয়।

রাজ্য প্রশাসন দাবি করেছে, আন্দোলনকারী সংগঠনের মূল দাবি আইনগতভাবে নিষ্পত্তি করা হয়েছে। ফলে নতুন করে হরতাল বা আন্দোলন না করার প্রত্যাশাও প্রকাশ করেছে তারা।

এই ঘটনায় অরুণাচল প্রদেশে অনুপ্রবেশ, জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন এবং স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর অধিকার নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। রাজ্য কর্মকর্তারা জানিয়েছেন, উন্মুক্ত সীমান্তের কারণে অনুপ্রবেশ ঠেকানো একটি বড় চ্যালেঞ্জ, তাই নিয়মিত নজরদারি প্রয়োজন।

এর আগে মে মাসে মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডুর সভাপতিত্বে ছাত্র সংগঠন, আদিবাসী সমাজ, নাগরিক সমাজ, আইন বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি পরামর্শ সভা হয়। সেখানে স্থানীয় আদিবাসীদের অধিকার রক্ষা এবং প্রবেশাধিকার নিয়ন্ত্রণে ইনার লাইন পারমিট ব্যবস্থা আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।

মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু বলেন, আদিবাসী সংস্কৃতি ও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও জানান, ইনার লাইন পারমিট ব্যবস্থার তদারকি ও নিয়ন্ত্রণে আলাদা একটি সরকারি বিভাগ গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ