সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
২:০৬ অপরাহ্ন, ২০ জুন ২০২৬

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কী করা যাবে, জানালো মার্কিন দূতাবাস

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে কোন ধরনের কার্যক্রম অনুমোদিত, সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। একই সঙ্গে ভিসার নির্ধারিত উদ্দেশ্য মেনে চলার জন্য আবেদনকারী ও ভিসাধারীদের প্রতি আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। শনিবার (২০ জুন) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের ভিসা ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট শর্ত ও বিধিনিষেধ মেনে চলা […]

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কী করা যাবে, জানালো মার্কিন দূতাবাস

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে কোন ধরনের কার্যক্রম অনুমোদিত, সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। একই সঙ্গে ভিসার নির্ধারিত উদ্দেশ্য মেনে চলার জন্য আবেদনকারী ও ভিসাধারীদের প্রতি আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শনিবার (২০ জুন) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের ভিসা ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট শর্ত ও বিধিনিষেধ মেনে চলা প্রত্যেক ভিসাধারীর ব্যক্তিগত দায়িত্ব।

দূতাবাসের তথ্য অনুযায়ী, বি১/বি২ ভিজিটর ভিসাধারীরা পর্যটন, অবকাশ যাপন, কেনাকাটা, বন্ধু ও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ, ব্যবসায়িক বৈঠকে অংশগ্রহণ এবং বিভিন্ন সভা, সেমিনার বা সম্মেলনে যোগ দেওয়ার সুযোগ পাবেন।

তবে ভিসার অনুমোদিত উদ্দেশ্যের বাইরে কোনো ধরনের কর্মকাণ্ডে জড়ানো হলে ভবিষ্যতে ভিসা পাওয়া বা যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে দূতাবাস।

মার্কিন দূতাবাস আরও জানিয়েছে, ভ্রমণের আগে ভিসার ধরন, এর শর্তাবলি এবং অনুমোদিত কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা রাখা জরুরি। এতে করে ভ্রমণকারীরা অনাকাঙ্ক্ষিত আইনি বা প্রশাসনিক জটিলতা এড়াতে পারবেন।

দূতাবাসের পক্ষ থেকে ভিসা ব্যবহারে দায়িত্বশীল আচরণ এবং যুক্তরাষ্ট্রের অভিবাসন ও ভ্রমণবিষয়ক নিয়মকানুন যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ