সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৩:২৬ অপরাহ্ন, ৯ ফেব্রুয়ারি ২০২৬

ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এর আগে একই দিন দুপুরে নির্বাচন ও গণভোটকে ঘিরে ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল ফোন বহনের ওপর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত […]

নির্বাচন কমিশন
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

এর আগে একই দিন দুপুরে নির্বাচন ও গণভোটকে ঘিরে ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল ফোন বহনের ওপর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত জানানো হয়েছিল। এ সংক্রান্ত একটি নির্দেশনা ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলামের স্বাক্ষরে সারাদেশের রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়।

ওই নির্দেশনায় বলা হয়েছিল, ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন কেবল দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, কেন্দ্রের পুলিশ ইনচার্জ, আনসার সদস্য এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্য মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন। সাধারণ ভোটার ও অন্যান্য কেউ ভোটকেন্দ্র এলাকায় মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।

তবে বিকেলে ইসি এই সিদ্ধান্ত থেকে সরে এসে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয়। ফলে ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল ফোন বহনের ওপর আর কোনো সাধারণ নিষেধাজ্ঞা থাকছে না।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ