সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
২:৫১ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬

মারা গেছেন অভিনেতা সোহেল খান, ধামরাইয়ে নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত

মারা গেছেন অভিনেতা সোহেল খান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার ধামরাইয়ে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। এর আগে উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর ঈদগাহ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টার দিকে অনুষ্ঠিত জানাজায় স্বজন, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিকেল ৪টার দিকে তাঁর মরদেহ গ্রামের বাড়ি রাজাপুরে পৌঁছায়। […]

মারা গেছেন অভিনেতা সোহেল খান, ধামরাইয়ে নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মারা গেছেন অভিনেতা সোহেল খান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার ধামরাইয়ে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। এর আগে উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর ঈদগাহ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

সন্ধ্যা ৬টার দিকে অনুষ্ঠিত জানাজায় স্বজন, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিকেল ৪টার দিকে তাঁর মরদেহ গ্রামের বাড়ি রাজাপুরে পৌঁছায়। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, এলাকাবাসী ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় যান সোহেল খান। মঙ্গলবার সকালে শুটিংয়ের প্রস্তুতি নিয়ে বের হওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান তিনি। পরে সহকর্মীরা তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সোহেল খান ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত আতাউর রহমান খানের ছেলে। তিনি ঢাকায় বসবাস করতেন। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

হুমায়ূন আহমেদের ‘নয় নম্বর বিপদ সংকেত’ ও ‘দারুচিনি দ্বীপ’, ‘কমন জেন্ডার’, ‘বীর’, ‘শান’ এবং ‘দেশা: দ্য লিডার’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান সোহেল খান। ২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন তিনি।

তথ্যসূত্র: একাত্তর

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ