সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
৫:০৪ পূর্বাহ্ন, ১৫ ডিসেম্বর ২০২৫

মেহেরপুরে এনসিপি নেতার পিতা নিখোঁজ

মেহেরপুরে এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন কামরুল ইসলাম নামে এক ব্যবসায়ী। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও এনসিপির জেলা কমিটির সদস্য তামিম ইসলামের বাবা। তাঁর নিখোঁজের ঘটনায় পরিবারজুড়ে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। কামরুল ইসলাম পেশায় একজন ফিলিং স্টেশন ব্যবসায়ী। তিনি মেহেরপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব […]

মেহেরপুরে এনসিপি নেতার পিতা নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মেহেরপুরে এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন কামরুল ইসলাম নামে এক ব্যবসায়ী। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও এনসিপির জেলা কমিটির সদস্য তামিম ইসলামের বাবা। তাঁর নিখোঁজের ঘটনায় পরিবারজুড়ে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

কামরুল ইসলাম পেশায় একজন ফিলিং স্টেশন ব্যবসায়ী। তিনি মেহেরপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মেহেরপুর সরকারি কলেজপাড়া এলাকার বাসিন্দা কামরুল ইসলাম হায়দার আলীর সন্তান। এ ঘটনায় তাঁর ছেলে তামিম ইসলাম মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, গত ৮ ডিসেম্বর কামরুল ইসলাম হিরো হোন্ডা ব্র্যান্ডের একটি হাংক মোটরসাইকেলে করে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজের সময় তাঁর পরনে ছিল কালো রঙের প্যান্ট, লাল গেঞ্জি ও নীল রঙের ব্লেজার।

তামিম ইসলাম জানান, আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নিশ্চিত কোনো তথ্য না পাওয়ায় পরিবারটি চরম উৎকণ্ঠার মধ্যে সময় কাটাচ্ছে।

এ বিষয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, নিখোঁজ ব্যক্তির সন্ধানে পুলিশ বিভিন্নভাবে অনুসন্ধান চালাচ্ছে। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বর্তমানে বন্ধ রয়েছে বলেও জানান তিনি।

অপহরণের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, এখন পর্যন্ত এ ধরনের কোনো সুস্পষ্ট আলামত পাওয়া যায়নি। তবে কামরুল ইসলামকে দ্রুত খুঁজে বের করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ