সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৪:৪৮ অপরাহ্ন, ২৬ আগস্ট ২০২৬

মোজতবা খামেনি মারা গেছেন বলে মনে করেন না ট্রাম্প

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি মারা গেছেন বলে মনে করেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি গুরুতর আহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করছেন ট্রাম্প। মার্কিন ভাষ্যকার গ্লেন বেককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি মনে করেন না মোজতবা খামেনি মারা গেছেন। তবে তিনি মারা গিয়ে থাকলে ইরানি কর্মকর্তারা […]

মোজতবা খামেনি মারা গেছেন বলে মনে করেন না ট্রাম্প

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি মারা গেছেন বলে মনে করেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি গুরুতর আহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করছেন ট্রাম্প।

মার্কিন ভাষ্যকার গ্লেন বেককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি মনে করেন না মোজতবা খামেনি মারা গেছেন। তবে তিনি মারা গিয়ে থাকলে ইরানি কর্মকর্তারা বিষয়টি গোপন রাখতে বেশ দক্ষতার সঙ্গে অভিনয় করছেন বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরানি কর্মকর্তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের চূড়ান্ত অনুমোদনের জন্য এখনো মোজতবা খামেনির সঙ্গে যোগাযোগের কথা বলছেন। এ কারণেই তার মৃত্যুর খবর নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করছেন।

তবে মোজতবা খামেনি গুরুতর আহত হয়ে থাকতে পারেন বলে মনে করেন ট্রাম্প।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে হামলা শুরু করার পর থেকে মোজতবা খামেনিকে প্রকাশ্যে দেখা যায়নি। ওই হামলায় তার বাবা এবং ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।

এরপর থেকেই মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের জল্পনা ছড়িয়ে পড়ে। কয়েক মাস ধরে তার অবস্থান ও স্বাস্থ্যের বিষয়ে বিভিন্ন দাবি সামনে এলেও বিষয়টি নিয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ