সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
৫:২৭ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬

মৌলভীবাজারে হাসিবের ওপর চাপাতি হামলা, সরকারের কাছে কী দাবি জানালেন আসিফ মাহমুদ?

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য বিএনপি […]

মৌলভীবাজারে হাসিবের ওপর চাপাতি হামলা, সরকারের কাছে কী দাবি জানালেন আসিফ মাহমুদ?

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য বিএনপি সরকারের প্রতি আহ্বান জানান।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ জানান, মৌলভীবাজারে হাসিব আল ইসলামের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির একজন সংগঠকের ওপর এমন হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী তৎপরতা কোনোভাবেই চলতে দেওয়া যায় না। তিনি সরকারের প্রতি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার এবং এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

পোস্টে তিনি আরও বলেন, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এই দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য গ্রহণযোগ্য নয়।

এর আগে মঙ্গলবার মৌলভীবাজারে হাসিব আল ইসলামের ওপর চাপাতি দিয়ে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছে এনসিপি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, অটোরিকশায় থাকা হাসিবকে ‘জুলাই জঙ্গি’ বলে এক ব্যক্তি চাপাতি দিয়ে কোপাচ্ছেন। একপর্যায়ে ওই ব্যক্তিকে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার পর হাসিবকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সূত্র: বাংলা ট্রিবিউন

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ