সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৮:১৩ পূর্বাহ্ন, ১২ আগস্ট ২০২৫

যুক্তরাষ্ট্র থেকে ২টি জাহাজ কিনছে সরকার, খরচ ৯৩৬ কোটি টাকা

যুক্তরাষ্ট্র থেকে দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনছে অন্তর্বর্তী সরকার। হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি নামক প্রতিষ্ঠান থেকে এই জাহাজ দুটি কিনতে ব্যয় হবে ৯৩৬ কোটি টাকা। এছাড়া দেশে জ্বালানি ও পণ্য পরিবহণের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে দুই কার্গো এলএনজি ক্রয় করা হবে। মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত […]

যুক্তরাষ্ট্র থেকে ২টি জাহাজ কিনছে সরকার, খরচ ৯৩৬ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্র থেকে দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনছে অন্তর্বর্তী সরকার। হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি নামক প্রতিষ্ঠান থেকে এই জাহাজ দুটি কিনতে ব্যয় হবে ৯৩৬ কোটি টাকা।

এছাড়া দেশে জ্বালানি ও পণ্য পরিবহণের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে দুই কার্গো এলএনজি ক্রয় করা হবে।

মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩১তম সভায় পৃথক ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি পৃথক প্রস্তাবের ভিত্তিতে পেট্রোবাংলা আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতির মাধ্যমে স্পট মার্কেট থেকে ৫০২ কোটি ৯৪ লাখ ৯১ হাজার টাকায় এক কার্গো এলএনজি ক্রয় করবে। যার প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১১.৯৭ মার্কিন ডলার।

এছাড়া পেট্রোবাংলা সিঙ্গাপুরের মেসার্স পেট্রোচায়না ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) প্রাইভেট লিমিটেডের কাছ থেকে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতির মাধ্যমে স্পট মার্কেট থেকে ৪৮৪ কোটি ৩৮ লাখ ২৬ হাজার ৬৯৪ টাকায় এক কার্গো এলএনজি সংগ্রহ করবে। যার প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১১.৯০ মার্কিন ডলার।

নৌপরিবহণ মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ শিপিং করপোরেশন মার্কিন যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি-নিউইয়র্ক থেকে ৯৩৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকায় দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ ক্রয় করবে। প্রতিটি জাহাজ ৫৫ হাজার থেকে ৬৬ হাজার ডিডব্লিউটি বহন করার ক্ষমতা রাখে।

এছাড়া সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের ভিত্তিতে আগামী ২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ৯৮টি লটের মধ্যে ৯৬টি লটের ৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৪৯১ কপি পাঠ্যপুস্তক সংগ্রহের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে মোট ব্যয় হবে ২০০ কোটি ৯১ লাখ ৭৮ হাজার ৪৮০ টাকা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ