সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:৪৩ অপরাহ্ন, ২৮ মার্চ ২০২৬

যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতা, মধ্যস্থতায় এগিয়ে আসছে তুরস্ক

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক উদ্যোগ জোরদার করার আগ্রহ দেখিয়েছে তুরস্ক। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আঙ্কারা এ সংকট নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনে প্রস্তুত। ইরানি সূত্র অনুযায়ী, সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুদ্ধ বন্ধে তুরস্কের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন এবং এ উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। এর আগে পাকিস্তানও জানায়, সংঘাত কমাতে ২৯ ও […]

যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতা, মধ্যস্থতায় এগিয়ে আসছে তুরস্ক

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক উদ্যোগ জোরদার করার আগ্রহ দেখিয়েছে তুরস্ক। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আঙ্কারা এ সংকট নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনে প্রস্তুত।

ইরানি সূত্র অনুযায়ী, সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুদ্ধ বন্ধে তুরস্কের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন এবং এ উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

এর আগে পাকিস্তানও জানায়, সংঘাত কমাতে ২৯ ও ৩০ মার্চ ইসলামাবাদে একটি উচ্চপর্যায়ের বৈঠক আয়োজন করা হচ্ছে। ওই বৈঠকে তুরস্ক ছাড়াও সৌদি আরব ও মিসর অংশ নিতে পারে বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, তুরস্কের এই উদ্যোগ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। কারণ দেশটি একদিকে ইরানের প্রতিবেশী, অন্যদিকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য। ফলে উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রাখার সক্ষমতা তুরস্ককে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে একটি কার্যকর অবস্থানে নিয়ে এসেছে।

চলমান যুদ্ধ পরিস্থিতিতে এমন কূটনৈতিক প্রচেষ্টা সফল হলে তা অঞ্চলের উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ