মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের নতুন নেতৃত্ব নাকি যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, নিরাপদ ও নির্বিঘ্ন হলে তবেই যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির বিষয়টি বিবেচনা করবে। এর আগে পর্যন্ত সামরিক অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন। ট্রাম্পের এই বক্তব্যের পরই ইরান আনুষ্ঠানিকভাবে তা প্রত্যাখ্যান […]
ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের নতুন নেতৃত্ব নাকি যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, নিরাপদ ও নির্বিঘ্ন হলে তবেই যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির বিষয়টি বিবেচনা করবে। এর আগে পর্যন্ত সামরিক অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
ট্রাম্পের এই বক্তব্যের পরই ইরান আনুষ্ঠানিকভাবে তা প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্টভাবে জানিয়েছেন, যুদ্ধবিরতির জন্য তেহরান কোনো অনুরোধ জানায়নি। তিনি ট্রাম্পের বক্তব্যকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন।
ইরানের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কিছু বার্তা আদান-প্রদান হলেও তা কোনোভাবেই আনুষ্ঠানিক আলোচনা, সমঝোতা বা যুদ্ধবিরতির অনুরোধ হিসেবে বিবেচিত হওয়ার সুযোগ নেই। তেহরানের অবস্থান হলো, চাপের মুখে তারা কোনো আলোচনায় বসবে না।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীও একই সুরে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে দেশটি যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তাদের মতে, সাময়িক যুদ্ধবিরতির চেয়ে সংঘাতের স্থায়ী সমাপ্তিই বেশি গুরুত্বপূর্ণ।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের বিপরীতমুখী এই বক্তব্য নতুন করে কূটনৈতিক অনিশ্চয়তা তৈরি করেছে। বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে সামরিক ও জ্বালানি নিরাপত্তার প্রশ্নে পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে।