লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় এক অন্তঃসত্ত্বা নারী ও তার স্বামীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। বুধবার নাবাতিয়েহর জেবচিত ও কাফরা এলাকায় পৃথক হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, জেবচিত এলাকায় চালানো এক বিমান হামলায় অন্তঃসত্ত্বা ওই নারী ও তার স্বামী প্রাণ হারান। একই সময়ে নাবাতিয়েহর পাশের কাফরা এলাকায় আরেকটি হামলায় আরও […]
ছবি: সংগৃহীত
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় এক অন্তঃসত্ত্বা নারী ও তার স্বামীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। বুধবার নাবাতিয়েহর জেবচিত ও কাফরা এলাকায় পৃথক হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, জেবচিত এলাকায় চালানো এক বিমান হামলায় অন্তঃসত্ত্বা ওই নারী ও তার স্বামী প্রাণ হারান। একই সময়ে নাবাতিয়েহর পাশের কাফরা এলাকায় আরেকটি হামলায় আরও দুজন নিহত হন।
আলজাজিরার তথ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে গত এক ঘণ্টায় ধারাবাহিক হামলায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে পৌঁছেছে।
তাৎক্ষণিকভাবে এই নির্দিষ্ট হামলা নিয়ে ইসরাইলি সামরিক বাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে তাদের পক্ষ থেকে বলা হয়েছে, হিজবুল্লাহর সামরিক লক্ষ্যবস্তুতে অভিযান অব্যাহত রয়েছে।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে সীমান্তবর্তী এই এলাকাগুলোতে নতুন করে হামলা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
সূত্র: আলজাজিরা