সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
১২:৩২ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৫

শেখ হাসিনা ও কামালকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি

দি বাংলা ভয়েস ডেস্ক   ঃ শেখ হাসিনাকে ফেরত চেয়ে গত শুক্রবার (২১ নভেম্বর) দিল্লিকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে ঢাকা। রোববার (২৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৭ নভেম্বর হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছর […]

শেখ হাসিনা ও কামালকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দি বাংলা ভয়েস ডেস্ক   ঃ শেখ হাসিনাকে ফেরত চেয়ে গত শুক্রবার (২১ নভেম্বর) দিল্লিকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে ঢাকা। রোববার (২৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৭ নভেম্বর হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছর ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন হাসিনা।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কয়েকবার পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, বাংলাদেশ তাকে ফেরত চেয়ে চিঠি দিয়েছে। তবে ভারতের পক্ষ থেকে কোনো ইতিবাচক উত্তর মেলেনি।

এ রায়ের পর ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। চিঠিতে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তর করার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকাণ্ডের জন্য অপরাধী সাব্যস্ত হয়েছেন এবং দণ্ডপ্রাপ্ত হয়েছেন। মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞার শামিল।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ