সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
২:২২ অপরাহ্ন, ৭ এপ্রিল ২০২৬

সাতক্ষীরায় মোটরসাইকেলে তেল নিতে মানতে হবে যেসব নির্দেশনা

সাতক্ষীরায় মোটরসাইকেলে জ্বালানি তেল নেওয়ার ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, বৈধ কাগজপত্র ছাড়া কোনো মোটরসাইকেলে পেট্রোল বা অকটেন সরবরাহ করা হবে না। একই সঙ্গে আগের ‘ফুয়েল কার্ড’ বাধ্যবাধকতা নিয়ে সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে কার্ড ছাড়াও তেল পাওয়া গেলেও কাগজপত্র যাচাই কঠোরভাবে চালু রয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাম্প […]

সাতক্ষীরায় মোটরসাইকেলে তেল নিতে মানতে হবে যেসব নির্দেশনা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সাতক্ষীরায় মোটরসাইকেলে জ্বালানি তেল নেওয়ার ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, বৈধ কাগজপত্র ছাড়া কোনো মোটরসাইকেলে পেট্রোল বা অকটেন সরবরাহ করা হবে না। একই সঙ্গে আগের ‘ফুয়েল কার্ড’ বাধ্যবাধকতা নিয়ে সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে কার্ড ছাড়াও তেল পাওয়া গেলেও কাগজপত্র যাচাই কঠোরভাবে চালু রয়েছে।

মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাম্প মালিক সমিতির সঙ্গে বৈঠকের পর জানানো হয়, জেলা সদরের সব ফিলিং স্টেশন ও ডিলার পয়েন্টে প্রতিদিন দুই শিফটে তেল বিক্রি হবে—সকাল ৮টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। সকাল শিফটে জরুরি সরকারি সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন।

মোটরসাইকেলে তেল নিতে হলে চালকের কাছে রেজিস্ট্রেশন নম্বর, ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট থাকতে হবে। পাম্প কর্তৃপক্ষ এসব কাগজপত্র ও নিরাপত্তা সরঞ্জাম যাচাই করেই তেল দেবে।

নিরাপত্তার স্বার্থে সন্ধ্যা ৭টার পর কোনো মোটরসাইকেল ফিলিং স্টেশনের ভেতরে রাখা যাবে না। তেল সরবরাহ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মোটরসাইকেল স্টেশন এলাকা থেকে সরিয়ে নিতে হবে।

এ ছাড়া প্রশাসন স্পষ্ট করেছে, বোতল বা কন্টেইনারে পেট্রোল-অকটেন বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। ফিলিং স্টেশন, ডিলার বা অনুমোদিত এজেন্ট পয়েন্ট ছাড়া খোলা বাজার, মুদি দোকান বা অন্য কোথাও জ্বালানি তেল কেনাবেচা করা যাবে না।

জেলা প্রশাসন জানিয়েছে, এসব নির্দেশনার কোনো ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ