সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৪০ অপরাহ্ন, ৫ জুন ২০২৬

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, পানি সংকটে প্রাণ গেল ৪৯ যাত্রীর

নাইজারের সাহারা মরুভূমির দুর্গম অঞ্চলে যান্ত্রিক ত্রুটির কারণে একটি ট্রাক বিকল হয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়ের ঘটনা ঘটেছে। তীব্র গরম ও পানির সংকটে অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র বরাতে জানা গেছে, নিহতরা ধর্মীয় উৎসব শেষে মালি থেকে নিজ দেশে ফিরছিলেন। যাত্রাপথে আলজেরিয়া সীমান্তসংলগ্ন নাইজারের আসামাকা সীমান্ত এলাকার কাছে […]

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, পানি সংকটে প্রাণ গেল ৪৯ যাত্রীর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নাইজারের সাহারা মরুভূমির দুর্গম অঞ্চলে যান্ত্রিক ত্রুটির কারণে একটি ট্রাক বিকল হয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়ের ঘটনা ঘটেছে। তীব্র গরম ও পানির সংকটে অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ফরাসি বার্তা সংস্থা এএফপি’র বরাতে জানা গেছে, নিহতরা ধর্মীয় উৎসব শেষে মালি থেকে নিজ দেশে ফিরছিলেন। যাত্রাপথে আলজেরিয়া সীমান্তসংলগ্ন নাইজারের আসামাকা সীমান্ত এলাকার কাছে তাদের বহনকারী ট্রাকটি বিকল হয়ে পড়ে।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, আসামাকা সীমান্ত পারাপার কেন্দ্র থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে মরুভূমির মধ্যে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি বিকল হওয়ার পর যাত্রীরা চালক ও সহকারীদের সঙ্গে মিলে সেটি মেরামতের চেষ্টা চালান। তবে চরম তাপমাত্রা, পানির অভাব এবং জনবসতিহীন পরিবেশের কারণে পরিস্থিতি দ্রুত ভয়াবহ হয়ে ওঠে।

প্রতিবেদনে বলা হয়, কয়েক ঘণ্টার মধ্যেই যাত্রীদের মধ্যে তীব্র পানিশূন্যতা দেখা দেয়। একপর্যায়ে মরুভূমির প্রচণ্ড গরম ও তৃষ্ণায় একে একে মারা যান অন্তত ৪৯ জন। পরে মরুভূমির মধ্যেই নিহতদের গণকবরে দাফন করা হয়।

তবে এ ঘটনার মধ্যে দুইজন যাত্রী অলৌকিকভাবে বেঁচে যান। তারা দীর্ঘ পথ হেঁটে প্রায় ৫০ কিলোমিটার দূরের একটি পানির উৎসে পৌঁছান। পরে তারা আসামাকা সীমান্ত চৌকিতে গিয়ে প্রশাসনকে পুরো ঘটনার বিষয়ে জানান।

সাহারা মরুভূমির এই অঞ্চলটি আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ রুট হিসেবে পরিচিত। ইউরোপগামী যাত্রাপথে প্রতিবছরই তীব্র গরম, খাদ্য ও পানির সংকট এবং দুর্গম পরিবেশে বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ