সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
১:৪৭ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৬

সৌদিতে ফ্লাইট চলাচলে বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুথিদের হামলার কারণে আরোপিত বিধিনিষেধে ৮২টি ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। এতে অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন ১৩ হাজার ৭১ জন যাত্রী। পরিস্থিতির কারণে ঢাকা থেকে সৌদি আরবের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ফ্লাইটগুলোর মধ্যে ৩২টি […]

সৌদিতে ফ্লাইট চলাচলে বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুথিদের হামলার কারণে আরোপিত বিধিনিষেধে ৮২টি ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। এতে অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন ১৩ হাজার ৭১ জন যাত্রী। পরিস্থিতির কারণে ঢাকা থেকে সৌদি আরবের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ফ্লাইটগুলোর মধ্যে ৩২টি সরাসরি সৌদি আরবগামী এবং ৫০টি ট্রানজিট ফ্লাইট।

বেবিচকের মঙ্গলবারের এক বার্তায় জানানো হয়, ক্ষতিগ্রস্ত ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের পাঁচটি, রিয়াদ এয়ারওয়েজের সাতটি, ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১১টি, কাতার এয়ারওয়েজের ছয়টি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, সালাম এয়ারের চারটি এবং ইজিপ্ট এয়ারের একটি ট্রানজিট ফ্লাইট রয়েছে।

ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীদের মধ্যে চরম অনিশ্চয়তা ও ভোগান্তি তৈরি হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণে কাজ করছে বেবিচক।

এদিকে, সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ