সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৬:৩৩ অপরাহ্ন, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

সৌদিতে রমজানের চাঁদ দেখার আহ্বান, সতর্কতা দিল আমিরাত

সৌদি আরবে আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পবিত্র রমজান মাসের নতুন চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। সৌদি আরবের সরকারি হিজরি ক্যালেন্ডার (উম্ম আল-কুরা ক্যালেন্ডার) অনুযায়ী ওই দিনটি হবে শাবান মাসের ২৯ তারিখ। সর্বোচ্চ আদালতের এক বিবৃতিতে বলা হয়েছে, কেউ যদি খালি চোখে বা দূরবীন ব্যবহার করে চাঁদ দেখতে পান, তাহলে নিকটস্থ যেকোনো আদালতে […]

সৌদিতে রমজানের চাঁদ দেখার আহ্বান, সতর্কতা দিল আমিরাত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

সৌদি আরবে আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পবিত্র রমজান মাসের নতুন চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। সৌদি আরবের সরকারি হিজরি ক্যালেন্ডার (উম্ম আল-কুরা ক্যালেন্ডার) অনুযায়ী ওই দিনটি হবে শাবান মাসের ২৯ তারিখ।

সর্বোচ্চ আদালতের এক বিবৃতিতে বলা হয়েছে, কেউ যদি খালি চোখে বা দূরবীন ব্যবহার করে চাঁদ দেখতে পান, তাহলে নিকটস্থ যেকোনো আদালতে গিয়ে সাক্ষ্য দিতে অনুরোধ জানানো হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট চাঁদ দেখা কেন্দ্রগুলোর সঙ্গে যোগাযোগ করে তথ্য জানাতেও বলা হয়েছে। এছাড়া যাঁরা চাঁদ দেখার সক্ষমতা রাখেন, তাঁদের আঞ্চলিক পর্যায়ে গঠিত চাঁদ দেখা কমিটিগুলোর সঙ্গে যুক্ত হয়ে এ কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, রমজানের চাঁদ দেখা একটি পুণ্যের কাজ এবং এটি ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ উদ্যোগ সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণে ভূমিকা রাখে বলেও উল্লেখ করা হয়।

এদিকে সংযুক্ত আরব আমিরাতে রমজান শুরুর অপেক্ষায় থাকা বাসিন্দাদের সতর্ক করেছে ইন্টারন্যাশনাল অ্যাটোমিক সেন্টার। কেন্দ্রটি জানিয়েছে, ১৭ ফেব্রুয়ারি চাঁদ দেখার চেষ্টা চোখের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

কেন্দ্রটির এক কর্মকর্তা জানান, ওই দিন চাঁদ সূর্যের খুব কাছাকাছি অবস্থান করবে এবং একই দিনে সূর্যগ্রহণও ঘটতে পারে। ফলে যথাযথ সুরক্ষা ছাড়া দূরবীন বা টেলিস্কোপ দিয়ে সূর্যের দিকে তাকালে সাময়িক বা স্থায়ীভাবে দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই নিরাপত্তা বিধি মেনে অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: খালিজ টাইমস।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ