সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
৩:৫৮ অপরাহ্ন, ৩ জুন ২০২৬

স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত

নড়াইলে স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় মরদেহবাহী অ্যাম্বুলেন্সের চালকও প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে কালনা-নড়াইল-যশোর মহাসড়কের বাদশার গ্যারেজ এলাকায় অ্যাম্বুলেন্স ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাস্থলেই নিহত হন জাহানারা বেগম নামে ওই নারী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, […]

স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

নড়াইলে স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় মরদেহবাহী অ্যাম্বুলেন্সের চালকও প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

বুধবার সকাল ৯টার দিকে কালনা-নড়াইল-যশোর মহাসড়কের বাদশার গ্যারেজ এলাকায় অ্যাম্বুলেন্স ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাস্থলেই নিহত হন জাহানারা বেগম নামে ওই নারী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে মরদেহ নিয়ে বাড়ির পথে ছিলেন জাহানারা বেগম। তার স্বামী ইসমাইল হোসেনের মরদেহ অ্যাম্বুলেন্সে করে যশোরের মাহিদিয়া গ্রামে নেওয়া হচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত পাঁচজনকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অ্যাম্বুলেন্সচালক আকবর হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি আহতদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

নিহত অ্যাম্বুলেন্সচালক আকবর হোসেন লক্ষ্মীপুরের পূর্ব চককলাপোতা গ্রামের আবুল হাশেমের ছেলে বলে জানা গেছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় কুমার কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ