সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

কমিউনিটি
৫:২৪ অপরাহ্ন, ১৬ জুলাই ২০২৬

১৬ জুলাই শেষ হচ্ছে সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ ফাইনাল দেখার ফ্রি টিকিটের নিবন্ধন

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল উপলক্ষে নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে আয়োজন করা হচ্ছে বিশাল এক ফ্রি ওয়াচ পার্টি। আগামী ১৯ জুলাই গ্রেট লনে অনুষ্ঠিত এই আয়োজনে একসঙ্গে ৫০ হাজারের বেশি ফুটবলপ্রেমী বড় পর্দায় বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ উপভোগ করার সুযোগ পাবেন। তবে অংশ নিতে হলে আগে অনলাইনে নিবন্ধন করতে হবে। এর শেষ সময় আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার)। […]

১৬ জুলাই শেষ হচ্ছে সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ ফাইনাল দেখার ফ্রি টিকিটের নিবন্ধন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল উপলক্ষে নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে আয়োজন করা হচ্ছে বিশাল এক ফ্রি ওয়াচ পার্টি। আগামী ১৯ জুলাই গ্রেট লনে অনুষ্ঠিত এই আয়োজনে একসঙ্গে ৫০ হাজারের বেশি ফুটবলপ্রেমী বড় পর্দায় বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ উপভোগ করার সুযোগ পাবেন। তবে অংশ নিতে হলে আগে অনলাইনে নিবন্ধন করতে হবে। এর শেষ সময় আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার)।

আয়োজকদের দাবি, এটি হবে নিউইয়র্ক সিটির ইতিহাসে সবচেয়ে বড় বিশ্বকাপ ফাইনাল ওয়াচ পার্টিগুলোর একটি। আয়োজনের দায়িত্বে রয়েছে আন্তর্জাতিক অলাভজনক সংগঠন গ্লোবাল সিটিজেন, নিউইয়র্ক সিটি, ফিফা এবং নিউইয়র্ক-নিউ জার্সি হোস্ট কমিটির সহযোগিতায়।

সেন্ট্রাল পার্কের ঐতিহাসিক গ্রেট লনে বিশাল এলইডি স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হবে ফাইনাল ম্যাচ। পাশাপাশি থাকবে লাইভ বিনোদন, ডিজে পারফরম্যান্স, খাবারের স্টল এবং দিনব্যাপী উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে হলেও প্রবেশের জন্য টিকিট বাধ্যতামূলক। এসব টিকিট লটারির মাধ্যমে বিতরণ করা হবে। আগ্রহীদের প্রথমে একটি গ্লোবাল সিটিজেন অ্যাকাউন্ট খুলে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্রে সর্বোচ্চ ৩০০ অক্ষরের মধ্যে উল্লেখ করতে হবে তারা কোন দলকে সমর্থন করছেন এবং কেন শিক্ষা তাদের কাছে গুরুত্বপূর্ণ।

নিবন্ধনের সময় শেষ হবে ১৬ জুলাই। এরপর লটারির মাধ্যমে নির্বাচিত আবেদনকারীদের টিকিট দেওয়া হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট টিকিটের অন্তত ২০ শতাংশ নিউইয়র্কের বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠান, কমিউনিটি সংগঠন, যুব ফুটবল কর্মসূচি এবং স্বেচ্ছাসেবীদের জন্য সংরক্ষিত থাকবে।

অনুষ্ঠানের দিন দুপুর ১২টা থেকে দর্শকদের প্রবেশ শুরু হবে। বিশ্বকাপ ফাইনাল ম্যাচ শুরু হবে বিকেল ৩টায়। ম্যাচের আগে ও পরে থাকবে বিভিন্ন বিনোদনমূলক আয়োজন, যা দর্শকদের জন্য পূর্ণাঙ্গ ফুটবল উৎসবের অভিজ্ঞতা এনে দেবে।

এই বিশেষ আয়োজনে জনপ্রিয় মার্কিন রেডিও ব্যক্তিত্ব শার্লামেইন দ্য গড এবং এলভিস ডুরান উপস্থিত থাকবেন। এছাড়া বিশ্বকাপ ফাইনালের ঐতিহাসিক হাফটাইম শোও বড় পর্দায় সরাসরি প্রদর্শন করা হবে।

আয়োজকদের আশা, বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে এই ফ্রি ওয়াচ পার্টি শুধু নিউইয়র্কবাসী নয়, দেশ-বিদেশ থেকে আসা হাজারো ফুটবলপ্রেমীর জন্যও স্মরণীয় এক অভিজ্ঞতায় পরিণত হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ