সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:১২ অপরাহ্ন, ২৭ আগস্ট ২০২৬

২৯ সেপ্টেম্বর মিয়ানমারে ফিরবেন ১,৪৭৬ রোহিঙ্গা, শুরু হচ্ছে স্বেচ্ছা প্রত্যাবাসন

মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের স্বেচ্ছা প্রত্যাবাসন প্রক্রিয়ার প্রথম ধাপ চূড়ান্ত হয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর ১ হাজার ৪৭৬ জন মিয়ানমারের নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর মধ্য দিয়ে এই প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে মালয়েশিয়ার সরকার। বৃহস্পতিবার মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এর আগে জানিয়েছিলেন, দেশটিতে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার […]

২৯ সেপ্টেম্বর মিয়ানমারে ফিরবেন ১,৪৭৬ রোহিঙ্গা, শুরু হচ্ছে স্বেচ্ছা প্রত্যাবাসন
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের স্বেচ্ছা প্রত্যাবাসন প্রক্রিয়ার প্রথম ধাপ চূড়ান্ত হয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর ১ হাজার ৪৭৬ জন মিয়ানমারের নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর মধ্য দিয়ে এই প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে মালয়েশিয়ার সরকার।

বৃহস্পতিবার মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এর আগে জানিয়েছিলেন, দেশটিতে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে মিয়ানমার ৫ হাজার জাতিগত রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে সম্মত হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রত্যাবাসনের প্রথম ধাপে আগামী ২৯ সেপ্টেম্বর ১ হাজার ৪৭৬ জন মিয়ানমারের নাগরিককে দেশে পাঠানো হবে। মিয়ানমার সরকার তাদের পরিচয় নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্যাবাসন কার্যক্রমে মিয়ানমারের দুটি নৌবাহিনীর জাহাজ এবং একটি হাসপাতাল জাহাজ ব্যবহার করা হবে।

এদিকে চলতি বছর প্রায় ৪ হাজার ৮ জন মিয়ানমারের নাগরিককে রিফিউজি রেজিস্ট্রেশন ডকুমেন্ট (ডিপিপি) কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এদের বেশিরভাগই জাতিগত রোহিঙ্গা। পাশাপাশি মিয়ানমার সরকারের সঙ্গে সমঝোতা অনুযায়ী আরও ৫ হাজার মানুষকে স্বেচ্ছামূলক প্রত্যাবাসন প্রক্রিয়ার আওতায় আনা হবে বলে জানিয়েছে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৫ আগস্ট পর্যন্ত মালয়েশিয়ার বিভিন্ন অভিবাসন আটককেন্দ্রে মিয়ানমারের ১০ হাজার ৩৮৮ নাগরিক ছিলেন। তবে আটক থাকা এসব ব্যক্তিকে সবাই শরণার্থী হিসেবে গণ্য করা হয় না।

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক ব্যক্তিদের পরিচয়, জাতীয়তা এবং নিরাপত্তা-সংক্রান্ত তথ্য যাচাই করতে দেশটির অভিবাসন বিভাগ পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এই যাচাই প্রক্রিয়া চলতি বছরের চতুর্থ প্রান্তিকের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

এর পাশাপাশি স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী এবং প্রত্যাবাসনের জন্য যোগ্য ব্যক্তিদের শনাক্ত করার কাজও অব্যাহত থাকবে।

মালয়েশিয়া সরকারের এই উদ্যোগের মাধ্যমে মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবাসন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। প্রথম ধাপে ১ হাজার ৪৭৬ জনকে ফেরত পাঠানোর পর পরবর্তী ধাপে আরও ব্যক্তিকে একই প্রক্রিয়ার আওতায় নেওয়া হবে।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ