সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

তথ্যপ্রযুক্তি
৫:১৫ অপরাহ্ন, ৩১ আগস্ট ২০২৬

অ্যাপল ম্যাপসে এবার বিজ্ঞাপন, শুরু যুক্তরাষ্ট্র ও কানাডায়

প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল তাদের ম্যাপস অ্যাপে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞাপন চালু করেছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও কানাডার ব্যবহারকারীরা ম্যাপসে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেখতে পাবেন। কয়েক দিন ধরে সীমিত পরিসরে বিজ্ঞাপন প্রদর্শন করা হলেও আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে আরও ব্যবহারকারীর কাছে এই সুবিধা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। চলতি বছরের শুরুতেই অ্যাপল জানিয়েছিল, গ্রীষ্ম থেকে যুক্তরাষ্ট্র ও কানাডায় […]

অ্যাপল ম্যাপসে এবার বিজ্ঞাপন, শুরু যুক্তরাষ্ট্র ও কানাডায়

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল তাদের ম্যাপস অ্যাপে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞাপন চালু করেছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও কানাডার ব্যবহারকারীরা ম্যাপসে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেখতে পাবেন। কয়েক দিন ধরে সীমিত পরিসরে বিজ্ঞাপন প্রদর্শন করা হলেও আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে আরও ব্যবহারকারীর কাছে এই সুবিধা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

চলতি বছরের শুরুতেই অ্যাপল জানিয়েছিল, গ্রীষ্ম থেকে যুক্তরাষ্ট্র ও কানাডায় ম্যাপস অ্যাপে বিজ্ঞাপন চালুর পরিকল্পনা রয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী এখন সেই কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ৯টু৫ম্যাককে অ্যাপল জানিয়েছে, কয়েক দিন ধরে ম্যাপস অ্যাপে বিজ্ঞাপন দেখা যাচ্ছে। পর্যায়ক্রমে এর পরিধি আরও বাড়ানো হবে।

ম্যাপসে কোথায় দেখা যাবে বিজ্ঞাপন

অ্যাপল ম্যাপসের মূলত দুটি জায়গায় বিজ্ঞাপন দেখানো হবে। কোনো স্থান খোঁজার আগে সার্চ স্ক্রিনের ‘সাজেস্টেড প্লেসেস’ অংশে বিজ্ঞাপন প্রদর্শিত হতে পারে।

এ ছাড়া কোনো নির্দিষ্ট স্থান বা ব্যবসাপ্রতিষ্ঠান খোঁজার পর সার্চের সঙ্গে প্রাসঙ্গিক হলে ফলাফলের মধ্যেও বিজ্ঞাপন দেখানো হবে।

বিজ্ঞাপনগুলো ম্যাপসে থাকা অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানের সাধারণ তালিকার মতোই প্রদর্শিত হবে। তবে ব্যবহারকারীরা যাতে সহজেই বিজ্ঞাপন শনাক্ত করতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট তালিকার পাশে ছোট নীল রঙের ‘অ্যাড’ ব্যাজ থাকবে। ফলে বিজ্ঞাপন এবং সাধারণ ব্যবসায়িক তালিকার মধ্যে পার্থক্য বোঝা সম্ভব হবে।

ব্যবহারকারীর গোপনীয়তা নিয়ে অ্যাপলের বক্তব্য

ম্যাপসে বিজ্ঞাপন চালুর পাশাপাশি ব্যবহারকারীর গোপনীয়তা সুরক্ষার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখছে অ্যাপল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিজ্ঞাপন প্রদর্শনের ক্ষেত্রেও তাদের গোপনীয়তাকেন্দ্রিক নীতিমালা অনুসরণ করা হবে।

অ্যাপলের তথ্যমতে, কোনো ব্যবহারকারীর অবস্থান, তিনি কোন বিজ্ঞাপন দেখেছেন কিংবা কোনো বিজ্ঞাপনে কীভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন—এসব তথ্য তার অ্যাপল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করা হবে না।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য তার ডিভাইসেই থাকবে। এসব তথ্য অ্যাপল সংগ্রহ বা সংরক্ষণ করবে না এবং তৃতীয় পক্ষের সঙ্গেও তা শেয়ার করা হবে না।

অর্থাৎ, ম্যাপসে বিজ্ঞাপন দেখানোর ক্ষেত্রে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তা সুরক্ষার নীতিকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে অ্যাপল।

সূত্র: ৯টু৫ম্যাক

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ