নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দিলেও যুক্তরাষ্ট্রের বার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি দেশটির নতুন প্রেস সচিব ক্যাটি জাকারিয়া। বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে বিষয়টি সামনে আসার পর ফক্স নিউজের এক সাক্ষাৎকারে তিনি নিজেই তা স্বীকার করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ফক্স নিউজের উপস্থাপক সিন হ্যানিটির অনুষ্ঠানে অংশ নেন ক্যাটি জাকারিয়া। সেখানে হ্যানিটি তাঁকে সরাসরি প্রশ্ন করেন, […]
ছবি: সংগৃহীত
নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দিলেও যুক্তরাষ্ট্রের বার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি দেশটির নতুন প্রেস সচিব ক্যাটি জাকারিয়া। বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে বিষয়টি সামনে আসার পর ফক্স নিউজের এক সাক্ষাৎকারে তিনি নিজেই তা স্বীকার করেছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ফক্স নিউজের উপস্থাপক সিন হ্যানিটির অনুষ্ঠানে অংশ নেন ক্যাটি জাকারিয়া। সেখানে হ্যানিটি তাঁকে সরাসরি প্রশ্ন করেন, “আপনি পেপারডাইন ল স্কুলে পড়াশোনা করেছেন। কিন্তু আপনি বার পরীক্ষায় উত্তীর্ণ হননি, বিষয়টি কি সঠিক?”
জবাবে জাকারিয়া বলেন, “হ্যাঁ, সঠিক।”
এরপর উপস্থাপক জানতে চান, তিনি দ্বিতীয় বা তৃতীয়বার পরীক্ষা দিয়েছিলেন কি না। জাকারিয়া জানান, এরপর তিনি আর কখনো বার পরীক্ষায় অংশ নেননি।
এর আগে এবিসি নিউজসহ একাধিক সংবাদমাধ্যমের কাছে সংশ্লিষ্ট দুটি সূত্র নিশ্চিত করেছিল, ক্যাটি জাকারিয়া যুক্তরাষ্ট্রের বার পরীক্ষায় পাস করতে পারেননি।
গত সপ্তাহে হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব হিসেবে প্রথম প্রেস ব্রিফিংয়ে অংশ নেওয়ার পর থেকেই তিনি নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তাঁকে ‘অ্যাটর্নি’ বা আইনজীবী হিসেবে উল্লেখ করেছিলেন।
তবে চলতি সপ্তাহে গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর জানা যায়, জাকারিয়া কখনো আইন পেশায় অনুশীলন করেননি।
যুক্তরাষ্ট্রে আইন বিষয়ে পড়াশোনা করলেই কেউ আইনজীবী হিসেবে কাজ করার যোগ্যতা অর্জন করেন না। সাধারণত সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের বার পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং অন্যান্য নির্ধারিত শর্ত পূরণ করা প্রয়োজন। জাকারিয়ার ক্ষেত্রে বার পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসার পর তাঁর আইনজীবী পরিচয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।