যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির বড় জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছে হোয়াইট হাউস। বুধবার (৪ নভেম্বর) নিজেদের আনুষ্ঠানিক এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি প্রকাশ করে লেখা হয়, ‘জনস্বার্থে জানানো যাচ্ছে, ট্রাম্প এখনো আপনাদের প্রেসিডেন্ট।’ বার্তার সঙ্গে ওভাল অফিসের একটি ছবিও প্রকাশ করা হয়। এতে ট্রাম্পকে তাঁর ঐতিহ্যবাহী […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির বড় জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছে হোয়াইট হাউস। বুধবার (৪ নভেম্বর) নিজেদের আনুষ্ঠানিক এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি প্রকাশ করে লেখা হয়, ‘জনস্বার্থে জানানো যাচ্ছে, ট্রাম্প এখনো আপনাদের প্রেসিডেন্ট।’
বার্তার সঙ্গে ওভাল অফিসের একটি ছবিও প্রকাশ করা হয়। এতে ট্রাম্পকে তাঁর ঐতিহ্যবাহী ‘রেজল্যুট ডেস্ক’-এর ওপর ঝুঁকে থাকতে দেখা যায়। ছবির নিচে হোয়াইট হাউসের পক্ষ থেকে লেখা হয়, ‘আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ।’
মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেট, কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেওয়ার পর হোয়াইট হাউসের পক্ষ থেকে এ বার্তা এলো। নির্বাচনের ফলাফলে কংগ্রেসে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ শেষ হলেও ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব বহাল রয়েছে, বার্তাটিতে মূলত সেই বিষয়টিই তুলে ধরা হয়েছে।
এদিকে নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর বুধবার সকালে নিজের প্রথম প্রতিক্রিয়া জানান ট্রাম্প। তিনি স্বীকার করেন, ডেমোক্র্যাটরা নির্বাচনে ‘ভালো করেছে’। তবে রিপাবলিকানদের পরাজয়ের দায় নিজের ওপর নিতে চাননি তিনি।
ট্রাম্পের দাবি, নির্বাচনে ব্যালট পেপারে তাঁর নিজের নাম থাকলে ফলাফল ভিন্ন হতে পারত। সে ক্ষেত্রে রিপাবলিকান প্রার্থীরা আরও ভালো ফল করতেন বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে নির্বাচনের ফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছিলেন, তিনি ব্যালটে ছিলেন না। থাকলে রিপাবলিকানরা বড় ব্যবধানে জয়ী হতেন।
ডেমোক্র্যাটদের এই জয়ের ফলে কংগ্রেসে আগামী দুই বছর ট্রাম্প প্রশাসনের আইন প্রণয়ন ও নীতিগত উদ্যোগগুলোতে বিরোধী দলের বাধা দেওয়ার সুযোগ বাড়বে। অন্যদিকে আইন পাসের ক্ষেত্রে প্রেসিডেন্টের ভেটো ক্ষমতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।