আন্দামান সাগরে মালয়েশিয়াগামী একটি ট্রলার ডুবে বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাসহ অন্তত ২৫০ জন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রাথমিক তথ্যে জানা গেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে। […]
ছবি: সংগৃহীত
আন্দামান সাগরে মালয়েশিয়াগামী একটি ট্রলার ডুবে বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাসহ অন্তত ২৫০ জন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রাথমিক তথ্যে জানা গেছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ট্রলারটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের টেকনাফ উপকূল থেকে অবৈধভাবে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেছিল। পথে আন্দামান সাগরে প্রবল বাতাস, উত্তাল ঢেউ এবং অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে নৌযানটি ভারসাম্য হারিয়ে ডুবে যায়।
উদ্ধার হওয়া কয়েকজনের তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, ট্রলারটিতে প্রায় আড়াই শতাধিক যাত্রী ছিলেন। এদের মধ্যে রোহিঙ্গা শরণার্থীর পাশাপাশি বাংলাদেশি নাগরিকও ছিলেন। কিছু সূত্র জানিয়েছে, ইতোমধ্যে নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে বাকিদের ভাগ্য এখনও অজানা।
আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতি, শরণার্থী শিবিরে সীমিত সুযোগ-সুবিধা এবং বিদেশে উন্নত জীবনের প্রলোভন—এসব কারণেই অনেক রোহিঙ্গা ও বাংলাদেশি এমন ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ বেছে নিচ্ছেন। একই সঙ্গে মানবপাচারকারী চক্র এই অসহায় পরিস্থিতিকে কাজে লাগাচ্ছে বলেও তারা উল্লেখ করেছে।