সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৫০ অপরাহ্ন, ১০ আগস্ট ২০২৬

আবারও উত্তাল ভারত, চাকরিপ্রার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ-জলকামান

ভারতের ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে বিধানসভা অভিমুখে চাকরিপ্রার্থীদের মিছিলে ব্যাপক পুলিশি দমনপীড়নের ঘটনা ঘটেছে। বিধানসভার অদূরে জগন্নাথপুর মন্দিরের কাছে বিক্ষোভকারীরা নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেললে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান, টিয়ার গ্যাস ও লাঠিচার্জ ব্যবহার করে। এ ঘটনায় বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন। নিয়োগসংক্রান্ত ১৩টি পরীক্ষা বাতিলের দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা। সরকারের সঙ্গে একাধিক […]

আবারও উত্তাল ভারত, চাকরিপ্রার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ-জলকামান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ভারতের ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে বিধানসভা অভিমুখে চাকরিপ্রার্থীদের মিছিলে ব্যাপক পুলিশি দমনপীড়নের ঘটনা ঘটেছে। বিধানসভার অদূরে জগন্নাথপুর মন্দিরের কাছে বিক্ষোভকারীরা নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেললে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান, টিয়ার গ্যাস ও লাঠিচার্জ ব্যবহার করে। এ ঘটনায় বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন।

নিয়োগসংক্রান্ত ১৩টি পরীক্ষা বাতিলের দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা। সরকারের সঙ্গে একাধিক দফায় আলোচনা হলেও তা ব্যর্থ হওয়ার পর আন্দোলনের ১৭তম দিনে এসে পরিস্থিতি চরম আকার ধারণ করে।

আন্দোলনকারীদের প্রধান দাবির মধ্যে রয়েছে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং স্টাফ সিলেকশন কমিশনে (জেএসএসসি) ব্যাপক সংস্কার আনা। পাশাপাশি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগের নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআই অথবা অন্য রাজ্যের অবসরপ্রাপ্ত কোনো বিচারপতিকে দায়িত্ব দেওয়ার দাবিও জানিয়েছেন তারা।

বিধানসভা অভিমুখে মিছিলের সময় বিক্ষোভকারীরা নিরাপত্তা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জলকামান, টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করা হয়।

এ ঘটনায় রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপও ছড়িয়ে পড়েছে। আন্দোলনকারীরা সরকারের বিরুদ্ধে তাঁদের কণ্ঠস্বর দমিয়ে রাখার অভিযোগ তুলেছেন।

অন্যদিকে রাজ্যের মন্ত্রী সুদিব্য কুমার পাল্টা দাবি করেছেন, চাকরিপ্রার্থীদের অধিকাংশ দাবিই সরকার ইতোমধ্যে মেনে নিয়েছে। তাঁর অভিযোগ, তা সত্ত্বেও বিরোধী দল বিজেপি রাজনৈতিক ফায়দা লোটার উদ্দেশ্যে এই আন্দোলনকে ব্যবহার করছে।

চাকরিপ্রার্থীদের আন্দোলন ঘিরে সরকার ও বিরোধীদের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে ঝাড়খণ্ডের নিয়োগ ব্যবস্থা ও পরীক্ষার স্বচ্ছতা নিয়ে বিতর্ক আরও তীব্র হয়ে উঠেছে।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ